Sunday, January 3, 2021

বেগমগঞ্জে নারীকে বিবস্ত্র ও নির্যাতনের মামলার প্রধান আসামির জামিন

ফাতেহ ডেস্ক:

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ইউনিয়নে গৃহবধূকে নির্যাতন ও ধর্ষণের ঘটনায় করা মামলার প্রধান আসামি মেম্বার মোয়াজ্জেম হোসেন সোহাগকে (৪৫) জামিন দিয়েছেন হাইকোর্ট।

আজ রবিবার (৩রা জানুয়ারি) বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মোম্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে আসমিপক্ষে শুনানি করেন আইনজীবী মো. অজি উল্লাহ। আর রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সারওয়ার হোসেন।

এর আগে গত ১৫শে নভেম্বর ওই ঘটনায় প্রধান আসামি দেলোয়ার হোসেন প্রকাশ দেলুসহ ১৪ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। অভিযুক্ত ১৪ জনের মধ্যে চার জন এখনও পলাতক রয়েছে।

প্রসঙ্গত, গত ২রা সেপ্টেম্বর রাতে ওই নারীর স্বামী তার সঙ্গে দেখা করতে বাবার বাড়ি একলাশপুর ইউনিয়নের জয়কৃষ্ণপুর গ্রামে এসে তাদের ঘরে ঢুকেন। বিষয়টি দেখে ফেলেন স্থানীয় মাদক ব্যবসায়ী ও দেলোয়ার বাহিনীর প্রধান দেলোয়ার।

The post বেগমগঞ্জে নারীকে বিবস্ত্র ও নির্যাতনের মামলার প্রধান আসামির জামিন appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%ac%e0%a7%87%e0%a6%97%e0%a6%ae%e0%a6%97%e0%a6%9e%e0%a7%8d%e0%a6%9c%e0%a7%87-%e0%a6%a8%e0%a6%be%e0%a6%b0%e0%a7%80%e0%a6%95%e0%a7%87-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%ac%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%a4%e0%a7%8d/

No comments:

Post a Comment