Friday, March 19, 2021

ফিলিস্তিনে যুদ্ধাপরাধ তদন্তে ইজরাইলে চিঠি দিল আইসিসি

আন্তর্জাতিক ডেস্ক:

ফিলিস্তিনে যুদ্ধাপরাধ তদন্তে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) পাঠানো চিঠি আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেছে ইজরাইল।

দেশটির সরকার গত বুধবার এ চিঠি গ্রহণ করে বলে ইহুদিবাদী দেশটির একটি টিভি চ্যানেলের খবরে বলা হয়েছে। খবর নিউজ আরবের।

দেড় পৃষ্ঠার ওই চিঠিতে আইসিসি তিনটি ঘটনা তদন্তের বিষয় উল্লেখ করেছে। এর মধ্যে আছে, জোর করে ফিলিস্তিনিদের তাদের বাড়িঘর থেকে উচ্ছেদ করে সেখানে অবৈধ ইহুদি বসতি নির্মাণ, ২০১৪ সালে হামাসের সঙ্গে ইজরাইলের যুদ্ধে মানবাধিকার লঙ্ঘন এবং ২০১৮ সাল থেকে ফিলিস্তিনিদের ঘরে ফেরার আন্দোলন শুরু হওয়ার পর থেকে তাদের ওপর নির্বিচারে গুলিবর্ষণ করে কয়েকশ’ সাধারণ মানুষকে হত্যা করার ঘটনা তদন্ত করা।

তবে ইজরাইল কিংবা আইসিসি কোনো পক্ষই চিঠি গ্রহণের বিষয়টি নিশ্চিত করেনি। খবরে আরও বলা হয়, চিঠির জবাব দিতে ইজরাইলকে ৩০ দিনের সময় দেওয়া হয়েছে।

উল্লেখ্য, আইসিসির প্রধান আইনজীবী ফাতৌ বেনসৌদার মেয়াদ শেষ হচ্ছে আগামী জুনে। তার স্থলাভিষিক্ত হচ্ছেন ব্রিটিশ আইনজীবী করিম খান। ইজরাইল মনে করছে, আইসিসির নতুন আইনজীবী তাদের যুদ্ধাপরাধের দায় থেকে মুক্তি দেবে।

The post ফিলিস্তিনে যুদ্ধাপরাধ তদন্তে ইজরাইলে চিঠি দিল আইসিসি appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%ab%e0%a6%bf%e0%a6%b2%e0%a6%bf%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%a8%e0%a7%87-%e0%a6%af%e0%a7%81%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%a7%e0%a6%be%e0%a6%aa%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a7-%e0%a6%a4%e0%a6%a6/

No comments:

Post a Comment