আন্তর্জাতিক ডেস্ক:
বিশ্বে মুসলমানদের বিরুদ্ধে ঘৃণা ও বৈষম্য ‘মহামারী পর্যায়ে’ পৌঁছে বলে মন্তব্য করেছেন জাতিসঙ্ঘ মহাসচিব অ্যান্থোনি গুতেরেস।
বুধবার জাতিসঙ্ঘের আয়োজিত ইসলামোফোবিয়া মোকাবেলায় আন্তর্জাতিক দিবস উপলক্ষে এক অনুষ্ঠানে এই মন্তব্য করেন তিনি। খবর ইয়েনি শাফাক।
জাতিসঙ্ঘ মহাসচিব বলেন, বৈশ্বিক ধারণা থেকে জাতীয়তাবাদ গ্রহণ এবং সংখ্যালঘুর অধিকারকে দূরে ঠেলে দেয়ার অংশ হিসেবে মুসলিমবিরোধী বিদ্বেষ বাড়ছে।
তিনি আরো বলেন, ‘সংখ্যালঘু গোষ্ঠী আমাদের সাংস্কৃতিক ও সামাজিক বুননের ঐশ্বর্যের অংশ। বর্তমানে আমরা শুধু বিভিন্ন বৈষম্যই দেখছি না সাথে সাথে আত্মীকরণের বিভিন্ন নীতি গ্রহণ করতে দেখি যাতে সংখ্যালঘু সম্প্রদায়ের সাংস্কৃতিক ও ধর্মীয় পরিচয়কে মুছে ফেলার চেষ্টা করা হচ্ছে।’
জাতিসঙ্ঘ মহাসচিব বলেন, ‘পবিত্র কুরআন আমাদের শিক্ষা দিয়েছে, বিভিন্ন জাতি ও গোত্রকে সৃষ্টি করা হয়েছে একে অপরের সাথে পরিচিত হওয়ার জন্য। ভিন্নতার মধ্যেই ঐশ্বর্য রয়েছে, এটি কোনো হুমকি নয়।’
নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে ২০১৯ সালের ১৫ মে দুই মসজিদে সন্ত্রাসী হামলার স্মরণে প্রথমবারের মতো এই বছর ইসলামোফোবিয়া মোকাবেলায় আন্তর্জাতিক দিবস পালিত হচ্ছে। ওই হামলায় ৫১ ব্যক্তি নিহত ও ৪৯ জন আহত হয়েছেন।
The post ইসলামফোবিয়া ‘মহামারী’ পর্যায়ে পৌঁছে গেছে : জাতিসঙ্ঘ মহাসচিব appeared first on Fateh24.
source https://fateh24.com/%e0%a6%87%e0%a6%b8%e0%a6%b2%e0%a6%be%e0%a6%ae%e0%a6%ab%e0%a7%8b%e0%a6%ac%e0%a6%bf%e0%a7%9f%e0%a6%be-%e0%a6%ae%e0%a6%b9%e0%a6%be%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b0%e0%a7%80-%e0%a6%aa%e0%a6%b0%e0%a7%8d/
No comments:
Post a Comment