Tuesday, March 16, 2021

২০ টি আসনে যাদেরকে প্রার্থী দিলেন আব্বাস সিদ্দিকি

আন্তর্জাতিক ডেস্ক:

প্রার্থী তালিকা প্রকাশ করল ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট ৷ আব্বাস সিদ্দিকি ২৬ টি আসনের মধ্যে ২০ টি আসনের প্রার্থীদের নাম ঘোষণা করেন ৷ বাকি ক্যানিং পূর্ব, জাঙ্গিপাড়া, ভাঙড়, মধ্যমগ্রাম, হাড়োয়া এবং ময়ূরেশ্বর এই 6টি আসনে কারা প্রতিদ্বন্দ্বিতা করবেন তা পরে জানাবেন আইএসএফ প্রধান ৷

candidate list ISF

বামেরা মোট ৩০ টি আসন আইএসএফ-র জন্য ছেড়ে দিয়েছিল ৷ তবে ৩০ টির মধ্যে ৪ টি আসনে প্রার্থী দেবে না বলে জানিয়ে দিয়েছিল আইএসএফ ৷ ওই চারটি আসন বামেদের ফিরিয়ে দিয়েছে ৷ কিন্তু কেন ? আব্বাস জানান, বৃহত্তর স্বার্থে এই সিদ্ধান্ত ৷ এমনটা নয় যে ওই ৪ টি আসনে আইএসএফের জেতার সম্ভাবনা নেই ৷ কিন্তু সেখানে বামফ্রন্টের শরিকদলগুলি প্রার্থী দিলে জেতার সম্ভাবনা নিশ্চিত ৷ তাই আসনগুলি ফিরিয়ে দেওয়া হয়েছে ৷

তিনি বলেন, আমরা চাই সংযুক্ত মোর্চার প্রার্থীরা সব আসনেই জিতুক ৷ তাই বৃহত্তর স্বার্থে ৪ টি আসন ফিরিয়ে দিয়েছি ৷ উত্তরবঙ্গের বেশ কয়েকটি আসন এবং দক্ষিণবঙ্গের দেগঙ্গা, মগরাহাটের মতো কয়েকটি আসনে প্রার্থী দেওয়া হবে ৷

The post ২০ টি আসনে যাদেরকে প্রার্থী দিলেন আব্বাস সিদ্দিকি appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a7%a8%e0%a7%a6-%e0%a6%9f%e0%a6%bf-%e0%a6%86%e0%a6%b8%e0%a6%a8%e0%a7%87-%e0%a6%af%e0%a6%be%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b0%e0%a6%95%e0%a7%87-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a6%b0%e0%a7%8d/

No comments:

Post a Comment