আন্তর্জাতিক ডেস্ক:
আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে স্বীকৃতি দিয়ে ২১ ফেব্রুয়ারিতে কানাডায় জাতীয় ছুটি ঘোষণা করতে সিনেটে বিল এনেছেন দেশটির সিনেটর মবিনা জাফর।
বহুসংস্কৃতির দেশ কানাডায় অভিবাসীদের মাতৃভাষার স্বীকৃতি এবং গুরুত্ব সম্পর্কে কানাডিয়ানদের সচেতন করে তুলতেই বেসরকারি বিল হিসেবে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে কানাডায় ছুটি ঘোষণার জন্য বিলটি এনেছেন বলে তিনি জানান।
আগামী সপ্তাহে সিনেটে বিলটি নিয়ে আলোচনার পর পরীক্ষা-নিরীক্ষার জন্য স্ট্যান্ডিং কমিটিতে যাবে বলে আশা করছেন মবিনা জাফর।
সিনেটর মবিনা জাফর তিনি যেহেতু বেসরকারি বিল হিসেবে এটি সিনেটে পেশ করেছেন, সিনেটররা এর ওপর তাদের মতামত দেবেন। পরে এটি পরীক্ষা-নিরীক্ষার জন্য স্ট্যান্ডিং কমিটিতে যাবে। সেখান থেকে অনুমোদিত হয়ে এটি তৃতীয় রিডিংয়ের জন্য আবার সিনেটে আসবে। তৃতীয় রিডিংয়ে অনুমোদন পেলে এটি বিল হিসেবে হাউজ অব কমন্সে যাবে।
সিনেটর মবিনা জাফর বাংলাদেশি কমিউনিটির উদ্দেশে বলেন, আপনারা প্রত্যেকেই প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এবং নিজ নিজ এলাকার জনপ্রতিনিধিদের কাছে চিঠি লিখে এই বিলটিকে সমর্থন দিতে তাদের প্রতি আহ্বান জানান। তাদের বলুন, আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দেয়া জরুরি হয়ে পড়েছে।
তিনি বলেন, এর আগেও আমি এই ব্যাপারে বিল এনেছিলাম। সেই সময় বিলটি কমিটিতে যায় এবং কমিটিতে পরীক্ষা-নিরীক্ষা চলা অবস্থায় দেশে নির্বাচন এলে সেটা আর এগোয়নি। তিনি আশাবাদী এবার অন্তত বিলটি ইতিবাচক গতি পাবে।
The post আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ছুটি ঘোষণা করতে কানাডার সিনেটে বিল appeared first on Fateh24.
source https://fateh24.com/%e0%a6%86%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%9c%e0%a6%be%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%95-%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a4%e0%a7%83%e0%a6%ad%e0%a6%be%e0%a6%b7%e0%a6%be-%e0%a6%a6%e0%a6%bf%e0%a6%ac/
No comments:
Post a Comment