ফাতেহ ডেস্ক:
পুলিশকে দায়বদ্ধতার মধ্যে আনা ও অপরাধ দমনে পুলিশের ঢাকা রেঞ্জের পক্ষ থেকে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। নতুন এ উদ্যোগের আওতায় ঢাকা রেঞ্জের ১৩ জেলার ৯৬ থানা এলাকার মসজিদগুলোয় প্রতি শুক্রবার জুমায় খুতবার আগে পুলিশের পক্ষ থেকে বক্তব্য দেওয়া হচ্ছে।
গত ১ মার্চ রেঞ্জ অফিস থেকে এ সংক্রান্ত নির্দেশনা জারির পর ৫ মার্চ থেকে কার্যক্রম শুরু হয়েছে। গত দুই শুক্রবার (৫ ও ১২ মার্চ) বিভিন্ন থানা এলাকার প্রায় ৭০০ মসজিদে পুলিশের পক্ষ থেকে বক্তব্য দেওয়া হয়েছে।
পর্যায়ক্রমে সব মসজিদেই পুলিশের পক্ষ থেকে অপরাধ তৎপরতার বিরুদ্ধে বক্তব্য দেওয়া হবে। মসজিদে মসজিদে গিয়ে যারা বক্তব্য দিচ্ছেন তারা হলেন অতিরিক্ত পুলিশ সুপার, সার্কেল এসপি, ওসি, পুলিশ পরিদর্শক এবং এসআই পদমর্যাদার কর্মকর্তা।
পুলিশ কর্মকর্তাদের বক্তব্যে জঙ্গিবাদ মোকাবিলা, সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিরোধ এবং সামাজিক অবক্ষয় দূর করাসহ অপরাধ তৎপরতা বন্ধে নানা কর্মকৌশলের কথা উঠে আসছে। পাশাপাশি পুলিশি হয়রানি বন্ধে দৃঢ়প্রতিজ্ঞা ব্যক্ত করা হচ্ছে। পুলিশের এ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসী ও মসজিদ-সংশ্লিষ্টরা। মসজিদের পাশাপাশি বিভিন্ন হাটবাজারে গিয়ে প্রতিদিন এ ধরনের কর্মসূচি পালনের দাবি জানিয়েছেন তারা।
The post অপরাধ দমনে পুলিশের মসজিদভিত্তিক তৎপরতা appeared first on Fateh24.
source https://fateh24.com/%e0%a6%85%e0%a6%aa%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a7-%e0%a6%a6%e0%a6%ae%e0%a6%a8%e0%a7%87-%e0%a6%aa%e0%a7%81%e0%a6%b2%e0%a6%bf%e0%a6%b6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ae%e0%a6%b8%e0%a6%9c%e0%a6%bf%e0%a6%a6/
No comments:
Post a Comment