ফাতেহ ডেস্ক:
মুখে দাড়ি থাকলেই ডিসকাউন্ট। বিষয়টি নতুন শোনালেও সত্যি। আড়ংয়ের দাড়ি নিয়ে ধৃষ্টতার প্রতিবাদে এমনই অফার ঘোষণা করেছে কয়েকটি অনলাইন বিপণন প্রতিষ্ঠান।
এদের মধ্যে একটি প্রতিষ্ঠানের নাম আযান। মুখে দাড়ি থাকলে তারা পাঁচ পার্সেন্ট ডিসকাউন্ট ঘোষণা করেছে।
এদিকে অর্ডারকারীর মুখে দাড়ি থাকলে ডেলিভারি ফ্রি ঘোষণা করেছে আরহাম মার্ট। প্রতিষ্ঠানের কর্ণধার মুহিত খান জানিয়েছেন, ‘আড়ংয়ের দাড়ি নিয়ে বর্ণবাদী আচরণের প্রতিবাদে তার এই পদক্ষেপ।
প্রসঙ্গত, মুখে দাড়ি থাকায় এক মুসলিম যুবককে চাকরি দেয়নি আড়ং। চাকরির জন্য শর্ত দিয়েছে—ক্লিনশেভ। এর প্রতিবাদে ইতোমধ্যেই দেশের বিভিন্ন জেলায় প্রতিবাদ মিছিল হয়েছে। উক্ত ঘটনার জন্য মৃদু ক্ষমাও চেয়েছে আড়ং।
The post মুখে দাড়ি থাকলেই ডিসকাউন্ট! appeared first on Fateh24.
source https://fateh24.com/%e0%a6%ae%e0%a7%81%e0%a6%96%e0%a7%87-%e0%a6%a6%e0%a6%be%e0%a7%9c%e0%a6%bf-%e0%a6%a5%e0%a6%be%e0%a6%95%e0%a6%b2%e0%a7%87%e0%a6%87-%e0%a6%a1%e0%a6%bf%e0%a6%b8%e0%a6%95%e0%a6%be%e0%a6%89%e0%a6%a8/
No comments:
Post a Comment