Thursday, March 18, 2021

ইরফান সেলিমের হাইকোর্টে জামিন

ফাতেহ ডেস্ক:

নৌবাহিনীর কর্মকর্তা লেফটেন্যান্ট ওয়াসিমকে মারধরের ঘটনায় হাজী সেলিমের ছেলে ইরফান সেলিমকে জামিন দিয়েছেন হাইকোর্ট। এর ফলে তার কারামুক্তিতে বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা।

এ বিষয়ে জারি করা রুল যথাযথ ঘোষণা করে বৃহস্পতিবার (১৮ মার্চ) বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিম ও বিচারপতি মো. বদরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ এই রায় দেন।

আদালতে ইরফান সেলিমের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট সাঈদ আহমেদ রাজা। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ড. মো. বশির উল্লাহ। পরে অ্যাডভোকেট সাঈদ আহমেদ রাজা বলেন, এই আদেশের ফলে ইরফান সেলিমের কারামুক্তিতে বাধা নেই।

গত ২৭ জানুয়ারি নৌবাহিনীর কর্মকর্তা লেফটেন্যান্ট ওয়াসিমকে মারধরের ঘটনায় ইরফান সেলিমকে কেন জামিন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন হাইকোর্ট। হাইকোর্টের একই বেঞ্চ ওইদিন এ রুল জারি করেন।

২০২০ সালের ২৬ অক্টোবর নৌবাহিনীর কর্মকর্তা লেফটেন্যান্ট ওয়াসিমকে মারধরের ঘটনায় ইরফান সেলিমসহ চারজনের বিরুদ্ধে ধানমন্ডি থানায় ‘মারধর ও হত্যাচেষ্টা’ মামলা করা হয়।

The post ইরফান সেলিমের হাইকোর্টে জামিন appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%87%e0%a6%b0%e0%a6%ab%e0%a6%be%e0%a6%a8-%e0%a6%b8%e0%a7%87%e0%a6%b2%e0%a6%bf%e0%a6%ae%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b9%e0%a6%be%e0%a6%87%e0%a6%95%e0%a7%8b%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%9f%e0%a7%87/

No comments:

Post a Comment