Saturday, March 13, 2021

সন্ধ্যায় হাইয়ার পরীক্ষায় মেধাপ্রাপ্তদের সংবর্ধনা, থাকবেন ধর্ম প্রতিমন্ত্রী

ফাতেহ ডেস্ক:

বাংলাদেশ কওমি মাদরাসার সর্বোচ্চ শিক্ষাবোর্ড ‘আল হাইয়াতুল উলইয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশ’ এর অধীনে অনুষ্ঠিত পরীক্ষা ২০২০ এ মেধাতালিকায় স্থানপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হবে।

আজ রোববার সন্ধ্যা ৭ টায় রাজধানীর মিরপুর-১৩ এ বৃহত্তর ময়মনসিংহ সমিতি ভবনে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ ধর্ম মন্ত্রণালয়ের ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান দুলাল এমপি।

ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মোহাম্মদ আনোয়ার হোসাইন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

The post সন্ধ্যায় হাইয়ার পরীক্ষায় মেধাপ্রাপ্তদের সংবর্ধনা, থাকবেন ধর্ম প্রতিমন্ত্রী appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%b8%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a7%e0%a6%be%e0%a7%9f-%e0%a6%b9%e0%a6%be%e0%a6%87%e0%a7%9f%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%aa%e0%a6%b0%e0%a7%80%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b7%e0%a6%be%e0%a7%9f-%e0%a6%ae/

No comments:

Post a Comment