ফাতেহ ডেস্ক:
মেঘনা নদীর মাঝে কলমীলতা নামে একটি ফেরিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৪-৫টি মালবাহী ট্রাক ও পিকআপ ভ্যান পুড়ে গেছে।
বৃহস্পতিবার (৮ এপ্রিল) ভোরের দিকে ভোলা সদর উপজেলার ভোলার চর ও লক্ষ্মীপুর জেলার মতিরহাট সীমানার মাঝামাঝি মেঘনা নদীতে এ ঘটনা ঘটে।
আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস ও নৌ পুলিশ সদস্যরা। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
ভোলার ইলিশা নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন পাল জানান, লক্ষ্মীপুরের মজুচৌধুরী ঘাট থেকে মালবাহী ট্রাক ও পিকআপ ভ্যান নিয়ে ভোলার ইলিশা আসছিল ওই ফেরিটি। ভোলার চর ও মতিরহাট সীমার মাঝামাঝি মেঘনা নদীতে আসলে ফেরিতে থাকা একটি ককসিটের পিকআপ ভ্যান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহুর্ত্তের মধ্যে আগুনটি ছড়িয়ে পড়ে সকাল সোয়া ৭টায় শেষ খবর পাওয়া পর্যন্ত ৪-৫টি মালবাহী ট্রাক ও পিকআপ ভ্যান মালামালসহ পুড়ে গেছে।
The post মেঘনায় ফেরিতে আগুন, পুড়লন ৫ ট্রাক ও পিকআপ appeared first on Fateh24.
source https://fateh24.com/%e0%a6%ae%e0%a7%87%e0%a6%98%e0%a6%a8%e0%a6%be%e0%a7%9f-%e0%a6%ab%e0%a7%87%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%86%e0%a6%97%e0%a7%81%e0%a6%a8-%e0%a6%aa%e0%a7%81%e0%a7%9c%e0%a6%b2%e0%a6%a8/
No comments:
Post a Comment