ফাতেহ ডেস্ক:
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের রয়্যাল রিসোর্টে স্ত্রীসহ বেড়াতে গিয়ে হয়রানির শিকার হয়েছেন হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগরের সাধারণ সম্পাদক মাওলানা মামুনুল হক।
হয়রানিকারীদের একজন নিজেকে ছাত্রলীগ বলে দাবি করেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া হোটেল রুমের ভিডিও থেকে এ তথ্য জানা গেছে।
ভিডিওতে দেখা যায়, উগ্র কয়েকজন লোক মামুনুল হকের পাঞ্জাবির কলারে হাত দেয়। তাকে অশালীন ভাষায় গালি দেয়। তার স্ত্রীর বয়স, মুখাবয়ব নিয়ে নোংরা কথা বলে।
ভিডিওতে দেখা যায়, অবরুদ্ধ অবস্থায় মাওলানা মামুনুল হক বলছেন, ‘আমি আল্লাহর নামে শপথ করে বলছি, ওনি আমার দ্বিতীয় স্ত্রী। আমি অন্যায় কিছু করিনি। আমি শরিয়তসম্মত ভাবে বিবাহ করেছি। আমার শ্বশুর বাড়ি খুলনায়। সে আমার বিবাহিতা স্ত্রী। পর্দানশীন মহিলা। তার সাথে আপনারা খারাপ ব্যবহার করেছেন। আমাকে নাজেহাল করেছেন। আমাকে শারীরিকভাবে অপমান করেছেন। আপনাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেব।
ভিডিওতে দেখা যায়, সোনারগাঁও উপজেলা যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নু, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি সোহাগ রনি, পৌরসভা ছাত্রলীগ নেতা মাহবুবুর রহমান রবীনসহ স্থানীয় ছাত্রলীগ ও যুবলীগ নেতারা মামুনুল হককে অবরুদ্ধ করার সময় উপস্থিত ছিলেন।
আজ শনিবার বিকাল ৩টায় রয়্যাল রিসোর্টের ৫ম তালার ৫০১ নম্বর কক্ষে ছিলেন তিনি। তখনই উগ্র লোকজন তার ওপর হামলে পড়ে।
হয়রানির ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর ধর্মপ্রাণ নাগরিকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। সোনারগাঁওবাসী বিশাল মিছিল নিয়ে গিয়ে মাওলানা মামুনুল হককে উদ্ধার করেন।
উল্লেখ্য, মাওলানা মামুনুল হকের বড় ভাই মাওলানা মাহফুজুল হক স্বীকার করেছেন, মামুনুল হকের সঙ্গে থাকা নারী তার দ্বিতীয় স্ত্রী।
মাওলানা মামুনুল হকের ভাগিনা এহসানুল হকও জানিয়েছেন, মামুনুল হকের সঙ্গে থাকা নারী তার মামী।
জামিয়া রাহমানিয়ার মাওলানা সাইদুজ্জামান সাহেব বলেছেন, মামুনুল হক সাহেবের দ্বিতীয় স্ত্রীর বিষয়টি পারিবারিক ভাবে সবাই অবগত আছেন।
The post স্ত্রী নিয়ে ঘুরতে গিয়ে ছাত্রলীগের হেনস্তার শিকার মাওলানা মামুনুল হক appeared first on Fateh24.
source https://fateh24.com/%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%80-%e0%a6%a8%e0%a6%bf%e0%a7%9f%e0%a7%87-%e0%a6%98%e0%a7%81%e0%a6%b0%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%97%e0%a6%bf%e0%a7%9f%e0%a7%87-%e0%a6%9b%e0%a6%be/
No comments:
Post a Comment