ফাতেহ ডেস্ক:
সুনামগঞ্জের শাল্লা উপজেলায় হামলা ও লুটপাটের ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগ এনে শাল্লা থানার ওসি নাজমুল হককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একই ঘটনায় দিরাই থানার ওসি আশরাফুল ইসলামকে মৌলভীবাজার জেলায় বদলি করা হয়েছে।
মঙ্গলবার (৭ এপ্রিল) রাতে সুনামগঞ্জের পুলিশ সুপার (এসপি) মিজানুর রহমান গণমাধ্যমকে এ তথ্য জানান।
তিনি বলেন, শাল্লার নোয়াগাঁওয়ে হামলা ও ভাঙচুরের ঘটনায় দায়িত্বে অবহেলা করায় ওসি নাজমুল হককে সাময়িক বরখাস্ত করে বরিশাল রেঞ্জে সংযুক্ত করা হয়েছে। আর দিরাই থানার ওসিকে মৌলভীবাজারে বদলি করা হয়েছে।
সিলেট পুলিশ রেঞ্জের ডিআইজি মফিজ উদ্দিন আহমেদ বলেন, হামলার ঘটনায় শাল্লা থানার ওসি ও দিরাই থানার ওসির দায়িত্বে অবহেলার বিষয়টি প্রাথমিকভাবে সত্যতা পাওয়া গেছে। সেজন্য শাল্লা থানার ওসি নাজমুল হককে সাময়িক বরখাস্ত করে বরিশাল রেঞ্জে সংযুক্ত হতে নির্দেশ দেওয়া হয় এবং দিরাই থানার ওসি আশরাফুল ইসলামে মৌলভীবাজার জেলায় বদলি করা হয়েছে।
The post শাল্লাতে হামলার ঘটনায় দায়িত্বে অবহেলা, ওসি বরখাস্ত appeared first on Fateh24.
source https://fateh24.com/%e0%a6%b6%e0%a6%be%e0%a6%b2%e0%a7%8d%e0%a6%b2%e0%a6%be%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%b9%e0%a6%be%e0%a6%ae%e0%a6%b2%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%98%e0%a6%9f%e0%a6%a8%e0%a6%be%e0%a7%9f-%e0%a6%a6%e0%a6%be/
No comments:
Post a Comment