Saturday, April 10, 2021

মিয়ানমারে রাতভর সেনা অভিযান, নিহত ৬০

আন্তর্জাতিক ডেস্ক:

মিয়ানমারে শুক্রবার রাত থেকে শনিবার সকাল পর্যন্ত সামরিক বাহিনীর অভিযানে কমপক্ষে ৬০ জন বিক্ষোভকারী নিহত হয়েছেন।

দেশটির বৃহত্তম শহর ইয়াঙ্গুনের উত্তর-পূর্বাঞ্চলীয় বাগো শহরে নিরাপত্তা বাহিনী এই অভিযান চালায়। খবর আলজাজিরার।

নিহতদের পরিবার বা স্থানীয়রা অভিযানে মারা যাওয়া ব্যক্তিদের মরদেহ উদ্ধার করতে পারেননি। নিহতদের বেশিরভাগেরই মৃতদেহ নিরাপত্তা বাহিনী নিয়ে গেছে বলে অভিযোগ উঠেছে।

রাতভর চালানো এই অভিযানে সাধারণ মানুষের বিরুদ্ধে সামরিক বাহিনী প্রচলিত অস্ত্রের পাশাপাশি মেশিনগান, গ্রেনেড এবং মর্টার শেল ব্যবহার করেছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।

 

The post মিয়ানমারে রাতভর সেনা অভিযান, নিহত ৬০ appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%ae%e0%a6%bf%e0%a7%9f%e0%a6%be%e0%a6%a8%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a4%e0%a6%ad%e0%a6%b0-%e0%a6%b8%e0%a7%87%e0%a6%a8%e0%a6%be-%e0%a6%85%e0%a6%ad%e0%a6%bf/

No comments:

Post a Comment