Wednesday, April 7, 2021

রফিকুল ইসলাম মাদানীর মুক্তি চায় হেফাজতে ইসলাম

ফাতেহ ডেস্ক:

মাওলানা রফিকুল ইসলাম মাদানীর মুক্তির দাবি জানিয়েছে হেফাজতে ইসলাম । বুধবার দুপুরে হেফাজতে ইসলামের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুল হক ইসলামাবাদী স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ দাবি জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, মাওলানা রফিকুল ইসলাম একজন জনপ্রিয় ওয়ায়েজ। কুরআন হাদিসের আলোকে সমকালীন প্রেক্ষাপট নিয়ে গঠনমূলক আলোচনা করেন। তার বয়ানে দেশের কল্যানে মানুষের অন্তওের ঈমানী চেতনা জাগ্রত হয়। দেশের প্রতি ভালোবাসার তাগিদে জনগণকে অন্যায় জুলুম ও অত্যারের বিরুদ্ধে জাগ্রত হওয়ার আহ্বান করেন। এটা তার অপরাধ হলে দেশের প্রচলিত আইনের মাধ্যমে তাকে আইনের আওতায় আনতে পরতেন। কিন্তু কোন ধরনের পূর্ব মামলা ছাড়া বিনা কারণে তাকে ধরে নিয়ে যাওয়া নাগরিকদের প্রতি রাষ্ট্রের অন্যায় কি পরিমাণ বৃদ্ধি পেয়েছে এটা তার জলন্ত প্রমাণ।

বিবৃতিতে আরও বলা হয়, অবিলম্বে মাওলানা রফিকুল ইসলামকে মুক্তি দিন।

উল্লেখ্য, আজ বুধবার ভোরে নেত্রকোণা থেকে আটক করে তাকে ময়মনসিংহে নিয়ে আসা হয়। এখানে তাকে র‌্যাব কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

র‍্যাবের লিগ্যাল ও মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক ইমরান খান বুধবার (৭ এপ্রিল) গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

 

The post রফিকুল ইসলাম মাদানীর মুক্তি চায় হেফাজতে ইসলাম appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%b0%e0%a6%ab%e0%a6%bf%e0%a6%95%e0%a7%81%e0%a6%b2-%e0%a6%87%e0%a6%b8%e0%a6%b2%e0%a6%be%e0%a6%ae-%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a6%e0%a6%be%e0%a6%a8%e0%a7%80%e0%a6%b0-%e0%a6%ae%e0%a7%81%e0%a6%95/

No comments:

Post a Comment