আন্তর্জাতিক ডেস্ক:
সৌদি আরবে জিলহজের চাঁদ দেখা যায়নি। সে অনুযায়ী সৌদি আরবে ঈদুল আযহা পালন করা হবে আগামী (মঙ্গলবার) ২০ জুলাই ।
সৌদি গণমাধ্যমগুলো জানিয়েছে, সৌদি আরবের রিয়াদে জিলহজের চাঁদ দেখার জন্য কেন্দ্রীয় চাঁদ দেখা কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে সৌদি সুপ্রিমকোর্টের পক্ষ থেকে চাঁদ দেখার জন্য গঠিত কমিটি সৌদি আরবের কোথাও চাঁদ দেখা না যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
এছাড়া সৌদি চাঁদ দেখা কমিটির পক্ষ থেকে জিলহজের চাঁদ দেখার জন্য নাগরিকদের আহ্বান করা হয়েছিল; কিন্তু নাগরিকদের কেউ চাঁদ দেখতে পারেননি বলে জানা গেছে।
The post সৌদি আরবে ঈদুল আজহা ২০ জুলাই appeared first on Fateh24.
source https://fateh24.com/%e0%a6%b8%e0%a7%8c%e0%a6%a6%e0%a6%bf-%e0%a6%86%e0%a6%b0%e0%a6%ac%e0%a7%87-%e0%a6%88%e0%a6%a6%e0%a7%81%e0%a6%b2-%e0%a6%86%e0%a6%9c%e0%a6%b9%e0%a6%be-%e0%a7%a8%e0%a7%a6-%e0%a6%9c%e0%a7%81%e0%a6%b2/
No comments:
Post a Comment