Tuesday, August 10, 2021

বঙ্গবন্ধুর নামে চাঁদাবাজি করলে শূলে চড়ানো হবে: পররাষ্ট্রমন্ত্রী

ফাতেহ ডেস্ক:

বঙ্গবন্ধুর নামে চাঁদাবাজি করলে তাকে শূলে চড়ানো হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। মঙ্গলবার (১০ আগস্ট) রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ১৫ আগস্ট জাতীয় শোক দিবসে টাইমস স্কয়ারে বঙ্গবন্ধুর ছবি প্রদর্শিত হবে। এটা খুবই ভালো উদ্যোগ। এখানে কোনো চাঁদাবাজি হচ্ছে না। বঙ্গবন্ধুর নামে চাঁদাবাজি হলে শূলে চড়ানো হবে। বঙ্গবন্ধুর নামে চাঁদাবাজি কাম্য নয়।

১৫ আগস্ট মধ্যরাত থেকে নিউইয়র্কের টাইমস স্কয়ারের প্রধান বিলবোর্ডে ২৪ ঘণ্টায় ৭২০ বার বঙ্গবন্ধুর ছবি প্রদর্শিত হবে। নিউইয়র্ক ড্রিম প্রোডাকশনের পক্ষ থেকে এ উদ্যোগ নেয়া হয়।

এ উপলক্ষে আয়োজকদের ৫০ লাখ টাকা সহায়তা দেয় আনোয়ার গ্রুপ ও বাংলাদেশ ফিন্যান্স। রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এক অনুষ্ঠানের মাধ্যমে এই সহায়তা দেয়া হয়।

The post বঙ্গবন্ধুর নামে চাঁদাবাজি করলে শূলে চড়ানো হবে: পররাষ্ট্রমন্ত্রী appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%ac%e0%a6%99%e0%a7%8d%e0%a6%97%e0%a6%ac%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a7%e0%a7%81%e0%a6%b0-%e0%a6%a8%e0%a6%be%e0%a6%ae%e0%a7%87-%e0%a6%9a%e0%a6%be%e0%a6%81%e0%a6%a6%e0%a6%be%e0%a6%ac%e0%a6%be%e0%a6%9c/

No comments:

Post a Comment