আন্তর্জাতিক ডেস্ক:
নিজ দেশের নাগরিকদের আফগানিস্তান ছাড়ার আহ্বান জানিয়েছে ভারত। মঙ্গলবার আফগানিস্তানের মাজার-ই-শরিফ থেকে দিল্লিগামী বিশেষ ফ্লাইটে ভারতীয় নাগরিকদের দেশে ফিরতে বলা হয়েছে। আফগানিস্তানের বর্তমান পরিস্থিতি বিবেচনা করেই ভারত সরকার এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গেছে।
মাজার-ই শরিফে কনস্যুলেট জেনারেল অব ইন্ডিয়া এক টুইট বার্তায় লিখেছে, মাজার-ই শরিফ থেকে একটি বিশেষ ফ্লাইট দিল্লির উদ্দেশে রওনা দেবে। মাজার-ই শরিফ এবং এর বাইরে অবস্থানরত ভারতীয় নাগরিকদের আফগানিস্তান থেকে দেশে ফেরার আহ্বান জানানো হচ্ছে। মঙ্গলবার সন্ধ্যায় বিশেষ ফ্লাইটে করে দেশে ফিরতে পারবেন ভারতীয় নাগরিকরা।
The post নিজ নাগরিকদের আফগানিস্তান ছাড়ার আহ্বান ভারতের appeared first on Fateh24.
source https://fateh24.com/%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%9c-%e0%a6%a8%e0%a6%be%e0%a6%97%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%95%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%86%e0%a6%ab%e0%a6%97%e0%a6%be%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%be/
No comments:
Post a Comment