Monday, August 9, 2021

তাকমিল পরীক্ষার ফলাফল পুনঃনিরীক্ষণের সময় বাড়ল

ফাতেহ ডেস্ক:

ফলাফল নজরে সানীর আবেদন জমা দেওয়ার সময় বাড়ল ৯ মুহাররম ১৪৪৩ হিজরী পর্যন্ত। আজ এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় আল-হাইআতুল উলয়া লিল-জামি‘আতিল কওমিয়া বাংলাদেশ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৮ জুলাই ২০২১ রবিবার প্রকাশিত দাওরায়ে হাদীস পরীক্ষার ফলাফলে কোন অসঙ্গতি দেখা দিলে বা কোন আপত্তি থাকলে তা নিরসনের জন্য এবং নজরে সানী (পুনঃনিরীক্ষণ) করাতে চাইলে প্রতি কিতাবের জন্য (সর্বেোচ্চ ৩ কিতাব) মূল পরীক্ষার সমপরিমাণ ফিসহ ৯/০১/১৪৪৩ হিজরী, মুতাবিক ১৯/০৮/২০২১ তারিখের মধ্যে স্ব স্ব বোর্ডের মাধ্যমে পরীক্ষা নিয়ন্ত্রক বরাবর লিখিত আবেদন করতে হবে।

The post তাকমিল পরীক্ষার ফলাফল পুনঃনিরীক্ষণের সময় বাড়ল appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%a4%e0%a6%be%e0%a6%95%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%b2-%e0%a6%aa%e0%a6%b0%e0%a7%80%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b7%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%ab%e0%a6%b2%e0%a6%be%e0%a6%ab%e0%a6%b2-%e0%a6%aa%e0%a7%81/

No comments:

Post a Comment