আন্তর্জাতিক ডেস্ক:
ইংল্যান্ডের উত্তর-পূর্বাঞ্চলের শহর ওল্ডহ্যামের একটি মসজিদের ইমাম প্রতিষ্ঠা করেছেন ‘সাইক্লিং ক্লাব’। ক্লাবটি ইতোমধ্যেই ওল্ডহ্যামের মুসলিমদের মাঝে বেশ সাড়া ফেলেছে। এই ক্লাব থেকে প্রতি সপ্তাহে আয়োজন করা হয় চ্যারিটি রাইডের।
ক্লাবটির প্রতিষ্ঠাতা ইমাম মাওলানা আতিকুর রহমান বলেন, ‘মসজিদের ইমাম এবং মাদরাসা শিক্ষদের শারীরিক শ্রম কম। ফলে তাদের স্বাস্থ্যজনিত সমস্যা দেখা দেয়। এই সমস্যা দূর করার জন্যই মূলত সাইক্লিং শুরু করি। তারপর অন্যদের উদ্বুদ্ধ করার জন্য আমি আরও কয়েকজনের সঙ্গে আলোচনা করে তৈরী করি ‘সাইক্লিং ইমাম’ নামের ক্লাব। ক্লাবের বর্তমান সদস্য ত্রিশ। প্রতি সপ্তাহে আমরা রাইডে বের হই। ৫০ মাইল রাইডিং করি, সম্প্রতি করেছি ৯০ মাইল।’
ইমাম বলেন, ‘ডায়াটের চেয়েও বেশি উপকার করে সাইক্লিং। পুরো ওল্ডহ্যামের সবাই পছন্দ করেছে বিষয়টি। তারাও তাদের ওজন কমাতে আমাদের ক্লাবে আসে পরামর্শের জন্য। সাইক্লিং এখন মানসিক চাপ কমানোর দুর্দান্ত একটি উপায় হিসাবে বরিত হচ্ছে। গবপষণায় দেখা গেছে, যারা প্রতিদিন কমপক্ষে ৩০ মিনিট সাইক্লিং করে, তাদের ডায়াবেটিসের ঝুঁকি ৪০ শতাংশ কম থাকে।’
চাইকেল চালিয়ে তারা সংগ্রহ করেন চ্যারিটি ফান্ডও। মাওলানা আতিক বলেন, গত এক বছরে আমরা এক লাখ ডলার অনুদান সংগ্রহ করেছি।’
সূত্রঃ ওল্ডহ্যাম টাইমস
The post ইমামের ‘সাইক্লিং ক্লাব’ সাড়া ফেলেছে ওল্ডহ্যামে appeared first on Fateh24.
source https://fateh24.com/%e0%a6%87%e0%a6%ae%e0%a6%be%e0%a6%ae%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b8%e0%a6%be%e0%a6%87%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b2%e0%a6%bf%e0%a6%82-%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b2%e0%a6%be%e0%a6%ac-%e0%a6%b8%e0%a6%be/
No comments:
Post a Comment