ফাতেহ ডেস্ক:
চলতি বছরের পঞ্চম শ্রেণির সমাপনী (পিইসি) ও মাদরাসা শিক্ষা সমাপনী (ইবতেদায়ি) পরীক্ষা বাতিলে অনুমোদন দিয়েছেন প্রধানমন্ত্রী। রোববার (১৭ অক্টোবর) বিকেলে অনুমোদন দিয়ে তা প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। ফলে এবছর পিইসি-ইবতেদায়ি পরীক্ষা হচ্ছে না।
প্রতি বছরের নভেম্বরে পিইসি ও ইবতেদায়ি পরীক্ষা শুরু হলেও এ বিষয়ে এ বছর আগে থেকে সেভাবে প্রস্তুতি নেওয়া হয়নি। তাই চলতি বছরের পঞ্চম শ্রেণির সমাপনী পরীক্ষা বাতিল করতে ৭ অক্টোবর প্রধানমন্ত্রীর কাছে প্রস্তাব পাঠায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। এ প্রস্তাবে সায় দিয়েছেন প্রধানমন্ত্রী।
প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন এ বিষয়ে গণমাধ্যমে আনুষ্ঠানিকভাবে জানাবেন। চলতি সপ্তাহে এ বিষয়ে সংবাদ সম্মেলন আয়োজন করা হতে পারে বলে গণমাধ্যমকে জানান তিনি।
The post এবছর পিইসি ও ইবতেদায়ি পরীক্ষা হবে না appeared first on Fateh24.
source https://fateh24.com/%e0%a6%8f%e0%a6%ac%e0%a6%9b%e0%a6%b0-%e0%a6%aa%e0%a6%bf%e0%a6%87%e0%a6%b8%e0%a6%bf-%e0%a6%93-%e0%a6%87%e0%a6%ac%e0%a6%a4%e0%a7%87%e0%a6%a6%e0%a6%be%e0%a7%9f%e0%a6%bf-%e0%a6%aa%e0%a6%b0%e0%a7%80/
No comments:
Post a Comment