ফাতেহ ডেস্ক:
ভোটের আগেই দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ৩১ জন চেয়ারম্যান পদে নির্বাচিত হয়ে গেছেন। ফলে ৮৪৬টি ইউপির মধ্যে ৩১টি ইউপিতে চেয়ারম্যান পদে ভোট লাগবে না। নির্বাচিত হতে যাওয়া চেয়ারম্যান প্রার্থীরা সবাই আওয়ামী লীগ মনোনীত। যাচাই-বাছাই ও প্রত্যাহারের পরে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার সংখ্যা আরো বাড়বে।
গত ২০ জুন অনুষ্ঠিত ২০৪টি ইউপির মধ্যে ২৮ জন এবং ২০ সেপ্টেম্বর অনুষ্ঠিত ১৬০ ইউপির মধ্যে ৪৫ জন চেয়ারম্যান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। অর্থাৎ প্রথম ধাপের ৩৬৫ ইউপির মধ্যে ৭৩ জন চেয়ারম্যান জনগণের ভোট ছাড়াই নির্বাচিত।
যে ৩১টি ইউপিতে বিনা ভোটে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন সেই ইউপিগুলো হলো সিরাজগঞ্জ সদরের সয়দাবাদ, যশোর চৌগাছার ফুলসারা, মাগুরা সদরের হাজরাপুর, বাগেরহাট সদরের গোটাপাড়া, মোল্লাহাটের গাংনী, জামালপুর সদরের রশিদপুর, শেরপুর সদরের কামারেরচর, কিশোরগঞ্জ বাজিতপুরের বলিয়ারদি, হালিমপুর, মানিকগঞ্জের সিংগাইরের বায়রা, নারায়ণগঞ্জের রূপগঞ্জের গোলাকান্দাইল, ভুলতা, চট্টগ্রামের সীতাকুণ্ডের সৈয়দপুর, মুরাদপুর, কুমিরা, সোনাইছড়ি, মিরসরাইয়ের করেরহাট, ধুম, ওসমানপুর, কাটাছাড়া, মঘাদিয়া, মায়ানী, হাইতকান্দি, ইছাখালী, কুমিল্লা লাকসামের কান্দিরপাড়, গোবিন্দপুর, উত্তরদা, আজগরা, লাকসাম পূর্ব, ফেনীর ফুলগাজীর ফুলগাজী, আনন্দপুর।
The post ৩১ ইউপিতে ভোট ছাড়াই চেয়ারম্যান! appeared first on Fateh24.
source https://fateh24.com/%e0%a7%a9%e0%a7%a7-%e0%a6%87%e0%a6%89%e0%a6%aa%e0%a6%bf%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%ad%e0%a7%8b%e0%a6%9f-%e0%a6%9b%e0%a6%be%e0%a7%9c%e0%a6%be%e0%a6%87-%e0%a6%9a%e0%a7%87%e0%a7%9f%e0%a6%be%e0%a6%b0/
No comments:
Post a Comment