আন্তর্জাতিক ডেস্ক:
জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা- ইউনিসেফ জানিয়েছে, আফগানিস্তানের পাঁচটি প্রদেশের গার্লস স্কুলগুলো খুলে দিয়েছে তালেবান সরকার। এই পাঁচ প্রদেশ হচ্ছে উত্তর-পশ্চিমাঞ্চলীয় বালখ, জুযজান ও সামানগান, উত্তর-পূর্বাঞ্চলীয় কুন্দুজ এবং দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় উরুজগান।
ইউনিসেফের উপ-প্রধান ওমর আবদি গত সপ্তাহে কাবুল সফর শেষ করে নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে পৌঁছে সাংবাদিকদের বলেন, আফগানিস্তানের মোট ৩৪ প্রদেশের মধ্যে পাঁচটির গার্লস স্কুলগুলো খুলে দিয়েছে তালেবান।
তিনি বলেন, তালেবান শিক্ষামন্ত্রী তাকে জানিয়েছেন, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের মেয়েরা যাতে স্কুলে যেতে পারে সে লক্ষ্যে তালেবান সরকার একটি ‘গঠনকাঠামো’ ঠিক করার কাজ চালিয়ে যাচ্ছে। আগামী এক থেকে দু’মাসের মধ্যে এ কাজ সম্পন্ন হলে সকল আফগান ছাত্রী স্কুলে যেতে পারবে ।
ইউনিসেফ উপ-প্রধানের সর্বসাম্প্রতিক বক্তব্য সম্পর্কে তালেবানের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে এর আগে তালেবান বলেছিল, ইসলামি শরিয়া বহাল রেখে মেয়েরা কীভাবে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে লেখাপড়া চালিয়ে যেতে পারে সে লক্ষ্যে আইন তৈরির কাজ চলছে।
The post ‘৫ প্রদেশে মেয়েদের লেখাপড়া করার অনুমতি দিয়েছে তালেবান’ appeared first on Fateh24.
source https://fateh24.com/%e0%a7%ab-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6%e0%a7%87-%e0%a6%ae%e0%a7%87%e0%a7%9f%e0%a7%87%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b2%e0%a7%87%e0%a6%96%e0%a6%be%e0%a6%aa/
No comments:
Post a Comment