আন্তর্জাতিক ডেস্ক:
উগান্ডায় প্রচলিত আদালতের চেয়ে ব্যাপক জনপ্রিয় হয়ে উঠছে ইসলামি শরিয়া আদালত। মুসলিমরা গুরুত্বপূর্ণ ইস্যুতে শরিয়া আইন সমর্থন করছেন। কারণ ধর্মনিরপেক্ষ আইন তাদেরকে সন্তুষ্ট করতে পারছে না। খবর আনাদলু এজেন্সির।
সর্বশেষ ২০১৯ সালে উগান্ডা সরকার দেশটির সব জেলায় শরিয়া আদালত প্রতিষ্ঠা করে। এরপর থেকে ধীরে ধীরে তা মুসলিম জনগোষ্ঠীর মধ্যে জনপ্রিয়তা অর্জন করেছে। গত তিন মাসে মুসলিম সংখ্যাগরিষ্ঠ বুগিরি জেলার শরিয়া আদালতে ১৪০টি মামলা নিষ্পত্তি হয়। প্রতিটি জেলায় একজন শরিয়া সেক্রেটারি আছেন এবং জাতীয় পর্যায়ে একজন পরিচালকের নেতৃত্বে একটি শরিয়া অধিদপ্তর রয়েছে।
উগান্ডা মুসলিম সুপ্রিম কাউন্সিলের মুখপাত্র আশরাফ মুভাওয়ালা বলেন, দেশের পুলিশ ও ম্যাজিট্রেট আদালতে প্রচুর দুর্নীতি হওয়ায় শরিয়া আদালত জনপ্রিয় হয়ে উঠেছে।
মায়ুগ জেলার মসজিদের ইমাম শায়খ হাবিব লুগায়া বলেন, দেশের সংবিধানে শরিয়া আইন রয়েছে। তবে তা কেবলমাত্র দেওয়ানি মামলা নিয়ে কাজ করে, ফৌজদারি ক্ষেত্রে নয়।
The post উগান্ডায় যে কারণে জনপ্রিয়তা পাচ্ছে শরিয়া আদালত appeared first on Fateh24.
source https://fateh24.com/%e0%a6%89%e0%a6%97%e0%a6%be%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a1%e0%a6%be%e0%a7%9f-%e0%a6%af%e0%a7%87-%e0%a6%95%e0%a6%be%e0%a6%b0%e0%a6%a3%e0%a7%87-%e0%a6%9c%e0%a6%a8%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%bf/
No comments:
Post a Comment