ফাতেহ ডেস্ক:
পবিত্র ঈদে মিলাদুন্নবীর (সা.) ছুটি ১৯ অক্টোবরের পরিবর্তে আগামী ২০ অক্টোবর (বুধবার) পুনর্নির্ধারণ করেছে সরকার। রোববার (১৭ অক্টোবর) ছুটি পুনর্নির্ধারণ করে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, অ্যালোকেশন অব বিজনেস অ্যামং দ্য ডিফারেন্স মিনিস্ট্রিস অ্যান্ড ডিভিশন্স-এর জনপ্রশাসন মন্ত্রণালয় অংশে ৩৭ নম্বর ক্রমিকের বিধানে দেওয়া ক্ষমতাবলে জাতীয় চাঁদ দেখা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে সরকারি ছুটি আগামী ১৯ অক্টোবরের পরিবর্তে ২০ অক্টোবর পুনর্নির্ধারণ করা হলো।
যেসব অফিসের সময়সূচি ও ছুটি তাদের নিজস্ব আইন-কানুন দিয়ে নিয়ন্ত্রিত হয় বা যেসব অফিস, সংস্থা ও প্রতিষ্ঠানের চাকরি সরকারের অত্যাবশ্যক চাকরি হিসেবে ঘোষণা করা হয়েছে সেক্ষেত্রে সংশ্লিষ্ট অফিস, সংস্থা ও প্রতিষ্ঠান নিজস্ব আইন-কানুন অনুযায়ী জনস্বার্থ বিবেচনা করে এই ছুটি পুনর্নির্ধারণ করবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
The post ঈদে মিলাদুন্নবীর ছুটি ২০ অক্টোবর appeared first on Fateh24.
source https://fateh24.com/%e0%a6%88%e0%a6%a6%e0%a7%87-%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%b2%e0%a6%be%e0%a6%a6%e0%a7%81%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a8%e0%a6%ac%e0%a7%80%e0%a6%b0-%e0%a6%9b%e0%a7%81%e0%a6%9f%e0%a6%bf-%e0%a7%a8%e0%a7%a6/
No comments:
Post a Comment