Thursday, November 11, 2021

শনিবার ইসলামী আন্দোলনের বিক্ষোভ

ফাতেহ ডেস্ক:

জ্বালানি তেলের অযৌক্তিক মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত বাতিল, যানবাহনের বর্ধিত ভাড়া প্রত্যাহার এবং দ্রব্যমূল্যের উর্ধ্বগতি রোধের দাবিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের উদ্যোগে বিক্ষোভের আহ্বান করা হয়েছে।

আগামী শনিবার ১৩ নভেম্বর বাদ জোহর বায়তুল মোকাররমের উত্তর গেটে অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি থাকবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ।

প্রধান বক্তার বক্তব্য দেবেন সংগঠনের ঢাকা মহানগর উত্তর সভাপতি অধ্যক্ষ হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ। সভাপতিত্ব করবেন সংগঠনের ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি মাওলানা ইমতিয়াজ আলম। এছাড়াও কেন্দ্রীয় ও জাতীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন।

The post শনিবার ইসলামী আন্দোলনের বিক্ষোভ appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%b6%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%87%e0%a6%b8%e0%a6%b2%e0%a6%be%e0%a6%ae%e0%a7%80-%e0%a6%86%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a6%e0%a7%8b%e0%a6%b2%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b0/

No comments:

Post a Comment