Friday, November 12, 2021

লক্ষ্মীপুরে বাবা চেয়ারম্যান, ছেলে মেম্বার নির্বাচিত

ফাতেহ ডেস্ক:

লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চরকাদিরা ইউনিয়ন পরিষদের নির্বাচনে হাতপাখা প্রতীক নিয়ে (দ্বিতীয়বার) চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় উপদেষ্টা ও বর্তমান চেয়ারম্যান মাওলানা খালেদ সাইফুল্লাহ। একই ইউনিয়নে তার ছেলে ইসলামী আন্দোলন সমর্থিত মুফতী নুরুল্লাহ খালিদ ৫ নম্বর ওয়ার্ডের সদস্য (মেম্বার) নির্বাচিত হয়েছেন।

বৃহস্পতিবার অনুষ্ঠিত নির্বাচনে ৪ হাজার ৭৬৮ ভোট পেয়ে খালেদ সাইফুল্লাহ বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হন। তিনি ওই ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আশরাফ উদ্দিন রাজন রাজু ৩ হাজার ৭৯৭ ও নৌকার প্রার্থী নুরুল ইসলাম সাগর ১ হাজার ৫১৩ ভোট পেয়েছেন।

এদিকে মাওলানা খালেদ সাইফুল্লার ছেলে মুফতী নুরুল্লাহ খালিদ ৭০০ ভোট পেয়ে সদস্য নির্বাচিত হন।

এ ব্যাপারে খালেদ সাইফুল্লাহ বলেন, আল্লাহর রহমতে সততার সাথে ৫ বছর পরিষদ চালিয়েছি। মানুষকে ন্যায্য অধিকার পাইয়ে দিয়েছি। তারা আমাকে ও আমার ছেলেকে ভোট দিয়ে জয়ী করেছেন। জনগণের সেবা করার সুযোগ পেয়েছি। আমি চাই, আমার সন্তানরা যেন সারাজীবন জনগণের খেদমত করতে পারে।

The post লক্ষ্মীপুরে বাবা চেয়ারম্যান, ছেলে মেম্বার নির্বাচিত appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%b2%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b7%e0%a7%8d%e0%a6%ae%e0%a7%80%e0%a6%aa%e0%a7%81%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%ac%e0%a6%be%e0%a6%ac%e0%a6%be-%e0%a6%9a%e0%a7%87%e0%a7%9f%e0%a6%be%e0%a6%b0%e0%a6%ae%e0%a7%8d/

No comments:

Post a Comment