Saturday, March 21, 2020

করোনার কারণে লিবিয়া থেকে সৈন্য ফিরিয়ে আনছে মিসর

আন্তর্জাতিক ডেস্ক:

বিদ্রোহী সেনা কমান্ডার হাফতারের পক্ষে লড়াইকারী মিসরী সেনাদের লিবিয়া থেকে প্রত্যাহার করছে কায়রো।

নিউ আরব ২০ মার্চ  লিবিয়ায় মিসরের ভূমিকা পর্যবেক্ষণকারী বিভিন্ন সূত্রের বরাতে জানায়, গত সপ্তাহের বুধ ও বৃহস্পতিবার দুটি বিমানে করে লিবিয়ার বিদ্রোহী সেনা কমান্ডারের পক্ষে লড়াইরত মিসরী সেনাকর্মকর্তাদের ফিরিয়ে আনে মিসর ।

সূত্র আরো জানায়, বিমান দুটি তাদেরকে নিয়ে মিসরের নাজীব সেনাঘাটিতে অবতরণ করে। এবং সেখানেই তাদেরকে ১৪ দিনের কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এবং ১৪ দিন অতিক্রম করার পর আরো ১৫ দিন তাদের যেকোন ধরণের ছুটির ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

উল্লেখ্য, মিসর লিবিয়ার বেনগাজী কেন্দ্রিক বিদ্রোহী সেনা কমান্ডার হাফতারের বাহিনীকে সেনা সহায়তা দিচ্ছে।

The post করোনার কারণে লিবিয়া থেকে সৈন্য ফিরিয়ে আনছে মিসর appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%95%e0%a6%b0%e0%a7%8b%e0%a6%a8%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%95%e0%a6%be%e0%a6%b0%e0%a6%a3%e0%a7%87-%e0%a6%b2%e0%a6%bf%e0%a6%ac%e0%a6%bf%e0%a7%9f%e0%a6%be-%e0%a6%a5%e0%a7%87%e0%a6%95%e0%a7%87/

No comments:

Post a Comment