আন্তর্জাতিক ডেস্ক:
মার্কিন মহাকাশ এজেন্সি (নাসা) করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বৃদ্ধির কারণে চাদের যাওয়ার জন্য রকেট তৈরীসহ তাদের সকল কার্যক্রম স্থগিত করেছে। আর্যাবিক21
খবরে বলা হয়, নাসার প্রধান জীম ব্যারাইড্যাস্টাইন ১৯ মার্চ নিউ অরলিন্সের কেন্দ্রটি বন্ধের ঘোষণা দেন। এখানে চাদে যাওয়ার জন্য রকেটসহ দুটি যান তৈরী হচ্ছে।
নাসার প্রধান বলেন, আমাদের স্টেনিস স্টেশনের কোন কোন কর্মীর হোম কোয়ারেন্টাইনে অবস্থান করা এবং সমাজে কোভিড ১৯ এ আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাওয়াতে স্টেশন বন্ধের এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। পাশাপাশি নিজেদের একজন সহকর্মী আক্রান্ত হয়েছেন বলে তিনি নিশ্চিত করেন।
সাময়িকভাবে রকেট তৈরীর কাজ বন্ধ করা হচ্ছে বলে জানিয়ে জীম বলেন, নাসার কর্মীরা সবকিছু নিয়মতান্ত্রিকভাবে বন্ধ করবে,যাতে আগামীতে নতুনভাবে কাজ শুরু করতে কোন সমস্যা না হয়।
ব্যারেইড্যাস্টাইন বলেন, এই সিদ্ধান্ত আমাদের কাজের ওপর যদিও প্রভাব ফেলবে, কিন্তু আমাদের কর্মীরা ক্ষতি যতটা কমানো যায়, সেজন্য কাজ করছে। তবে আমাদের নিকট নাসার কর্মীদের স্বাস্থ্য সুরক্ষাটাই সর্বোচ্চ অগ্রাধিকার পায়।
উল্লেখ্য, করোনা ভাইরাসের প্রকোপ ২০২৪ সালে নাসার চাদে যাওয়ার পরিকল্পনাকে আঘাত করতে বলে মনে করা হচ্ছে।
The post করোনার আঘাত এবার মহাকাশ সংস্থাতে appeared first on Fateh24.
source https://fateh24.com/%e0%a6%95%e0%a6%b0%e0%a7%8b%e0%a6%a8%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%86%e0%a6%98%e0%a6%be%e0%a6%a4-%e0%a6%8f%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%ae%e0%a6%b9%e0%a6%be%e0%a6%95%e0%a6%be%e0%a6%b6-%e0%a6%b8/
No comments:
Post a Comment