Sunday, October 18, 2020

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চালু হলো ‘হেফজ বিভাগ’, নভেম্বর থেকে ভর্তি

ফাতেহ ডেস্ক:

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) হেফজখানা চালু করা হয়েছে। রাবি ভিসি এম আবদুস সোবহানের নামের সঙ্গে মিল রেখে ওই হিফজখানার নামকরণ করা হয়েছে ‘সোবহানিয়া আল-কুরআনুল কারীম হেফজখানা’।

জানা গেছে, আগামী নভেম্বর মাস থেকে সেখানে ছাত্রদের ভর্তি কার্যক্রম শুরু হবে। প্রাথমিকভাবে ২০ জন ছাত্রকে ভর্তির পরিকল্পনা রয়েছে। ছাত্রদের ভর্তি ফি নির্ধারণ করা হয়েছে ৫ হাজার টাকা। আবাসিক এ প্রতিষ্ঠানে থাকা-খাওয়াসহ সামগ্রিক ফি নির্ধারণ করা হয়েছে ৩ হাজার ২০০ টাকা।

বিষয়টি নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের কবরস্থান জামে মসজিদের ইমাম হাফেজ মোসাদ্দেক হোসেন জানান, ওই হিফজখানায় ২০ জন ছাত্রকে ভর্তির পরিকল্পনা রয়েছে। তাদের পড়াবেন দুজন শিক্ষক। ৬-৭ বছর থেকে শুরু করে সর্বোচ্চ ১৫ বছর বয়সী ছাত্রদের ভর্তি করা হবে।

উল্লেখ্য, বর্তমান প্রশাসনের সময় প্রায় দুই কোটি টাকা ব্যয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কবরস্থান জামে মসজিদের পুনর্নির্মাণ করা হয়। চলতি বছরের ৬ মে ওই মসজিদের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ভিসি এম আবদুস সোবহান। মসজিদটির দ্বিতীয়তলায় ‘সোবহানিয়া আল-কুরআনুল কারীম হেফজখানা’ উদ্বোধন করা হয়েছে।

The post রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চালু হলো ‘হেফজ বিভাগ’, নভেম্বর থেকে ভর্তি appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%b0%e0%a6%be%e0%a6%9c%e0%a6%b6%e0%a6%be%e0%a6%b9%e0%a7%80-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b6%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%b2%e0%a7%9f%e0%a7%87-%e0%a6%9a/

No comments:

Post a Comment