ফাতেহ ডেস্ক:
১ম ও ২য় সাময়িক পরীক্ষার বদলে কেবল অর্ধবার্ষিক পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত নিয়েছে কওমি মাদরাসা শিক্ষাবোর্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ (বেফাক)। আজ রবিবার (১৮ অক্টোবর) বেফাকের কেন্দ্রীয় অফিস যাত্রাবাড়ীর কাজলায় বেফাকের খাস কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
আজকের বৈঠকে সভাপতিত্ব করেন বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ এর ভারপ্রাপ্ত সভাপতি, যাত্রাবাড়ী মাদরাসার মুহতামিম ও গুলশান সেন্ট্রাল মসজিদের খতীব আল্লামা মাহমুদুল হাসান।
বেফাকের ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা মাহফুজুল হক গণমাধ্যমকে জানিয়েছেন, আগামী ১৮ মার্চ-২০২১ তারিখ থেকে ২৫ মার্চ-২০২১ তারিখ পর্যন্ত মোট ৮ দিন অনুষ্ঠিত হবে কেন্দ্রীয় পরীক্ষা। কেন্দ্রীয় পরীক্ষার তারিখ নির্ধারণ হওয়ার পাশাপাশি এ বছর মাদরাসাগুলোতে বছরের মাঝখানে দুটি পরীক্ষার বদলে একটি পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত হয়েছে।
বেফাকের খাস কমিটির বৈঠকে উপস্থিত ছিলেন, বেফাকের ভারপ্রাপ্ত সহ-সভাপতি, হাইয়াতুল উলইয়ার কো-চেয়ারম্যান ও বারিধারা মাদরাসার মুহতামিম আল্লামা নূর হোসাইন কাসেমী, বেফাকের সহ-সভাপতি মুফতি মুহাম্মদ ওয়াক্কাস, মাওলানা আব্দুল হামিদ (পীর সাহেব মধুপুর), মাওলানা নুরুল ইসলাম জিহাদী, মাওলানা ছফিউল্লাহ, মাওলানা আব্দুল হক মোমেনশাহী, মাওলানা সাজিদুর রহমান, মাওলানা মুসলেহ উদ্দীন রাজু, বেফাকের মহাসচিব মাওলানা মাহফুজুল হক, সহকারী মহাসচিব মাওলানা নূরুল আমিন, বেফাকের কোষাধ্যক্ষ মুফতি মুনীরুজ্জামান।
The post ১ম ও ২য় সাময়িক পরীক্ষা বাতিল, অর্ধবার্ষিক পরীক্ষা নিবে কওমি মাদরাসাগুলো appeared first on Fateh24.
source https://fateh24.com/%e0%a7%a7%e0%a6%ae-%e0%a6%93-%e0%a7%a8%e0%a7%9f-%e0%a6%b8%e0%a6%be%e0%a6%ae%e0%a7%9f%e0%a6%bf%e0%a6%95-%e0%a6%aa%e0%a6%b0%e0%a7%80%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b7%e0%a6%be-%e0%a6%ac%e0%a6%be%e0%a6%a4/
No comments:
Post a Comment