ফাতেহ ডেস্ক:
বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের আহ্বায়ক হাসান আল মামুন ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূরদের বিরুদ্ধে ধর্ষণের কোনো তথ্য-প্রমাণ পায়নি সংগঠনটির তদন্ত কমিটি। তবে এ প্রতিবেদন প্রত্যাখ্যান করেছেন ‘ধর্ষকদের’ গ্রেপ্তারের দাবিতে অনশনরত ওই ছাত্রী।
ছাত্র অধিকার পরিষদের গঠিত তদন্ত কমিটি আজ রোববার তাদের প্রতিবেদন জমা দিয়েছে। তাতে বলা হয়, ধর্ষণের মামলাকারী ওই ছাত্রীর ‘বিয়ের প্রলোভন দেখিয়ে শারীরিক সম্পর্ক করেছে’- এমন অভিযোগের কোনো তথ্য-প্রমাণ পাওয়া যায়নি।
তদন্ত প্রতিবেদনে আরো বলা হয়েছে, মামলার এজাহারে হাসান আল মামুনের সাথে প্রেমের সম্পর্কের কথা বলা হলেও তা অস্বীকার করেছেন মামুন। সাংগঠনিক কাজের সূত্রে নয়, একই বিভাগের শিক্ষার্থী হিসেবেই পরিচয় ছিল তাদের।
অভিযোগকারী ওই ছাত্রী তদন্ত কমিটির কাছে কোনো তথ্য-প্রমাণ দিতে পারেননি উল্লেখ করে বলা হয়, ভিপি নূরের সাথে তার কখনোই সাক্ষাৎ হয়নি- এটা প্রমাণিত। সেইসঙ্গে বিবাদীরে বিরুদ্ধে আনীত অভিযোগ ‘মিথ্যা ও ভিত্তিহীন’ প্রতীয়মান হয়েছে।
এ তদন্ত প্রতিবেদনের বিষয়ে জানতে চাইলে তা ‘নিরপেক্ষ নয়’ আখ্যায়িত করে প্রত্যাখ্যান করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই ছাত্রী। তিনি বলেন, এ কমিটির প্রধান ইয়ামিন বিন মোল্লা এক বিক্ষোভে অভিযোগকে মিথ্যা ও সরকারের ষড়যন্ত্র বলে মন্তব্য করেছিলেন। তার কমিটির তদন্ত নিরপেক্ষ নয় বলে মনে করি।
The post নূরদের বিরুদ্ধে ঢাবি ছাত্রীর অভিযোগের সত্যতা পায়নি কমিটি appeared first on Fateh24.
source https://fateh24.com/%e0%a6%a8%e0%a7%82%e0%a6%b0%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b0%e0%a7%81%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%a7%e0%a7%87-%e0%a6%a2%e0%a6%be%e0%a6%ac%e0%a6%bf-%e0%a6%9b%e0%a6%be%e0%a6%a4/
No comments:
Post a Comment