Sunday, October 11, 2020

২৮২ পাট পণ্যকে বহুমুখী পাটজাত পণ্য ঘোষণা

ফাতেহ ডেস্ক:

বহুমুখী পাটজাত পণ্য হিসেবে ২৮২ প্রকার পাট পণ্যের নাম ঘোষণা করেছে সরকার। পাটের তৈরি বিভিন্ন দৃষ্টিনন্দন পণ্য বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে এবং দেশীয় ও আন্তর্জাতিক বাজারে এর চাহিদা বিবেচনায় সম্প্রতি এসব পাট পণ্যের একটি তালিকা প্রকাশ করে বস্ত্র ও পাট মন্ত্রণালয়।

আজ রোববার গণমাধ্যমকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বস্ত্র ও পাট মন্ত্রণালয় জানায়, পাট খাতের সম্প্রসারণ ও উন্নয়নে তারা নানামুখী কর্মপরিকল্পনা প্রণয়ন করা হয়েছে। এসব কর্মপরিকল্পনা বাস্তবায়নের ফলে আজ পাটখাত দেশের জাতীয় অর্থনীতিতেও গুরত্বপূর্ণ অবদান রাখছে। রপ্তানিতে এ খাতটি বর্তমানে চামড়া শিল্পকেও ছাড়িয়ে গেছে।

এতে আরো বলা হয়, দেশের আর্থ-সামাজিক উন্নয়নে পাট খাত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এ শিল্পটিকে আধুনিকায়ন ও পুনরুজ্জীবিত করতে সরকার ‘জাতীয় পাটনীতি, ২০১৮’, ‘পাট আইন, ২০১৭’ ও ‘পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন, ২০১০, প্রণয়ন করেছে। এসব নীতিমালা ও আইন বাস্তবায়নের ফলে পাট ও পাট পণ্যের চাহিদা দেশ ও দেশের বাহিরে আন্তর্জাতিক বাজারে ব্যাপক বৃদ্ধি পেয়েছে।

The post ২৮২ পাট পণ্যকে বহুমুখী পাটজাত পণ্য ঘোষণা appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a7%a8%e0%a7%ae%e0%a7%a8-%e0%a6%aa%e0%a6%be%e0%a6%9f-%e0%a6%aa%e0%a6%a3%e0%a7%8d%e0%a6%af%e0%a6%95%e0%a7%87-%e0%a6%ac%e0%a6%b9%e0%a7%81%e0%a6%ae%e0%a7%81%e0%a6%96%e0%a7%80-%e0%a6%aa%e0%a6%be/

No comments:

Post a Comment