ফাতেহ ডেস্ক:
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ধর্ষণের ক্ষেত্রে মানুষটা হয়তো পশু হয়ে যায়। সেই জন্যই তাদের মধ্যে এই যে পাশবিকতা, তার ফলে আজ আমাদের মেয়েরা ক্ষতিগ্রস্ত। আমরা এই আইনটা সংশোধন করে যাবজ্জীবনের সঙ্গে মৃত্যুদণ্ড দিয়ে ইতোমধ্যে মন্ত্রিসভায় পাস করে দিয়েছি। ধর্ষণ আইন সংশোধন করে যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি মৃত্যুদণ্ডের বিধান রেখে মন্ত্রিসভায় অনুমোদন হওয়া আইনটি অধ্যাদেশ জারি করে দিচ্ছি।
মঙ্গলবার প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবন থেকে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২০ এর উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এসব কথা জানান।
তিনি বলেন, যেহেতু সংসদের অধিবেশন নেই তাই আমরা এইটা অধ্যাদেশ জারি করে দিচ্ছি। যেকোনো একটা সমস্যা দেখা দিলে সেটাকে মোকাবিলা করা এবং সেটাকে দূর করা এটাই আমাদের লক্ষ্য। এই লক্ষ্য নিয়েই কিন্তু আমরা কাজ করে যাচ্ছি।
The post ধর্ষণের ক্ষেত্রে মানুষটা পশু হয়ে যায়: প্রধানমন্ত্রী appeared first on Fateh24.
source https://fateh24.com/%e0%a6%a7%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%b7%e0%a6%a3%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b7%e0%a7%87%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a8%e0%a7%81%e0%a6%b7%e0%a6%9f%e0%a6%be/
No comments:
Post a Comment