Tuesday, October 13, 2020

রাঙামাটিতে ২ ইউপিডিএফ কর্মী নিহত, ১ সেনা সদস্য আহত

ফাতেহ ডেস্ক:

রাঙামাটির নানিয়ারচর উপজেলায় সেনাবাহিনীর সঙ্গে গুলি বিনিময়ে ইউপিডিএফের (প্রসীত গ্রুপ) দুই সদস্য নিহত হয়েছে। এ সময় একজন সেনা সদস্য গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছেন।

মঙ্গলবার সন্ধ্যায় বুড়িঘাট ইউনিয়নের বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফ টিলা এলাকায় এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।

স্থানীয় ও পুলিশ জানায়, বিকেল সাড়ে ৫টার দিকে রউফ টিলা এলাকায় টহলরত সেনাবাহিনীর চলন্ত স্পিডবোটে ইউপিডিএফ সদস্যরা গুলি চালায়। এতে সেনা সদস্য শাহাবুদ্দিন (২৮) গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। এ সময় সেনা সদস্যরাও পাল্টা গুলি ছোঁড়ে। একপর্যায়ে হামলাকারীরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে ইউপিডিএফের দুই সদস্যের গুলিবিদ্ধ মরদেহ পাওয়া যায়। ঘটনাস্থল তল্লাশি করে একটি অত্যাধুনিক অস্ত্র (একে-২২ এসএমজি) পাওয়া গেছে।

পরে আহত সেনা সদস্যকে উদ্ধার করে রাঙামাটি সিএমএইচে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম সিএমএইচে স্থানান্তর করা হয়েছে।

The post রাঙামাটিতে ২ ইউপিডিএফ কর্মী নিহত, ১ সেনা সদস্য আহত appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%b0%e0%a6%be%e0%a6%99%e0%a6%be%e0%a6%ae%e0%a6%be%e0%a6%9f%e0%a6%bf%e0%a6%a4%e0%a7%87-%e0%a7%a8-%e0%a6%87%e0%a6%89%e0%a6%aa%e0%a6%bf%e0%a6%a1%e0%a6%bf%e0%a6%8f%e0%a6%ab-%e0%a6%95%e0%a6%b0/

No comments:

Post a Comment