Tuesday, October 6, 2020

সৌদি কারাগারে হামাসের প্রতিনিধি, আইনজীবী নিয়োগ করতে না দেয়ায় অ্যামনেস্টির নিন্দা

আন্তর্জাতিক ডেস্ক:

সৌদি কারাগারে আটক ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের প্রতিনিধির মানবেতর জীবনযাপনের তীব্র সমালোচনা করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। সোমবার এক বিবৃতিতে এ সমালোচনা করে সংস্থাটি।

বিবৃতিতে বলা হয়, সৌদি আরবে নিযুক্ত হামাসের বিশেষ প্রতিনিধি মোহাম্মাদ খেদারি ও তার ছেলে হানি’কে ২০১৯ সালে আটক করে সৌদি কারাগারে নিক্ষেপ করা হয়। পিতা-পুত্র বর্তমানে অপমানজনক পরিস্থিতিতে জীবন কাটাচ্ছেন এবং জেলখানায় তাদের মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে। খেদারিকে বিনা অভিযোগে আটক করে কনডেম সেলে রেখে দেওয়া হয়েছে। তাকে সব ধরনের অধিকার থেকে বঞ্চিত রাখা হয়েছে এবং এখন পর্যন্ত তাকে আইনজীবী পর্যন্ত নিয়োগ করতে দেওয়া হয়নি।

সৌদি সরকার ২০১৯ সালের ফেব্রুয়ারি থেকে খেদারিসহ আরও বহু ফিলিস্তিনিকে আটক করে রেখেছে। ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস বহুবার তার প্রতিনিধিকে মুক্ত করার আহ্বান জানালেও রিয়াদ তাতে সাড়া দিতে অস্বীকৃতি জানিয়ে এসেছে।

সম্প্রতি হামাসের পলিটব্যুরো প্রধান ও সাবেক নির্বাচিত প্রধানমন্ত্রী ইসমাইল হানিয়া ব্যক্তিগতভাবে সৌদি রাজা সালমানকে বার্তা পাঠিয়ে হামাস প্রতিনিধিসহ আটক সকল ফিলিস্তিনিকে মুক্তি দেওয়ার জন্য রিয়াদের প্রতি আহ্বান জানিয়েছেন।

The post সৌদি কারাগারে হামাসের প্রতিনিধি, আইনজীবী নিয়োগ করতে না দেয়ায় অ্যামনেস্টির নিন্দা appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%b8%e0%a7%8c%e0%a6%a6%e0%a6%bf-%e0%a6%95%e0%a6%be%e0%a6%b0%e0%a6%be%e0%a6%97%e0%a6%be%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%b9%e0%a6%be%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b8%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%aa/

No comments:

Post a Comment