ফাতেহ ডেস্ক:
বাড়িতে হামলা চালিয়ে নারীদের তুলে নেয়ার চেষ্টা করতো দেলোয়ার বাহিনী।
কলেজ যাওয়ার পথে উত্যক্ত, রাস্তা থেকে তুলে নেয়ার হুমকি অবশেষ বাড়িতে হামলা। এরকম নানান ঘটনার পর প্রায় দেড় বছর ধরে কলেজ যাওয়া বন্ধ নোয়াখালীর বেগমগঞ্জের এক শিক্ষার্থীর। অভিযোগ এসব ঘটনায় সরাসরি জড়িত ছিল দেলোয়ার ও তার দলবল। একলাসপুরের স্থানীয়দের অভিযোগ নারীদের উত্যক্তসহ নানান অপরাধ ছিল দেলোয়ার বাহিনীর নিত্যদিনের কাজ।
বিবি ফাতেমা স্মৃতি। স্থানীয় একটি কলেজের দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী। কিন্তু দেড় বছর ধরেই কলেজে যাওয়া বন্ধ তার। কারণ কয়েকবার উত্যক্ত করার পর দেলোয়ার বাহিনী হুমকি দিয়েছে তাকে তুলে নিয়ে যাওয়ার।
ভুক্তভোগী শিক্ষার্থী বলেন, আমি কলেকে যাওয়ার সময় প্রায়ই আমাকে উত্যক্ত করতো। তাদের এসবের কারণে আমি কলেজে যাওয়া বন্ধ করে দিয়েছি। আমরা কাউকে কিছু বললে তারা আমাকে তুলে নিয়ে যাবে বলে হুমকি দিয়েছে তারা।
এরপর তাদের বাড়িতে এসে হামলাও চালিয়েছে দেলোয়ার। লাঠি সোটা অস্ত্র-স্বস্ত্র নিয়ে এসে চেষ্টা করেছে তুলে নিয়ে যাওয়ার। অনেকেই বলছেন দেলোয়ার বাহিনীর ভয়ে নারীদের বাইরে বের হওয়া প্রায় বন্ধ ছিল।
স্থানীয়রা বলেন, আমরা রাতে বাসা থেকে বের হলেই আতঙ্কের মধ্যে থাকি। কখন তারা আমাদেরকে কি করে ফেলে। তাদের নিয়ে কোন নিশ্চয়তা নেই। তাদের অত্যাচারে এলাকার কোন মেয়েরাই নিরাপদে চলাচল করতে পারে না।
প্রবাসীর এক স্ত্রীর দাবি এই বাহিনী ছিল তাদের কাছে আতঙ্ক। তিনি বলেন, তাদের ভয়ে রাতে ঘুমাতে পারি না। সবসময় আতঙ্কে থাকি, তারা কখন এসে কি করে ফেলে।
দিনের পর দিন,বছরের পর বছর এলাকায় ত্রাসের রাজত্ব চালিয়ে এসেছে দেলোয়ার বাহিনী। কিন্তু কোন প্রশাসনই তাদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নেয়নি। তাহলে এই সমস্ত অপকর্মের দায় কি শুধু দেলোয়ার বাহিনীর। স্থানীয়রা বলছেন দেলোয়ার বাহিনীর এসব দায় নিতে হবে প্রশাসন, জনপ্রতিনিধি এমনকি আইন-শৃঙ্খলা বাহিনীকেও।
The post দেলোয়ার বাহিনীর হুমকিতে দেড় বছর কলেজ যাওয়া বন্ধ এক শিক্ষার্থীর appeared first on Fateh24.
source https://fateh24.com/%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b2%e0%a7%8b%e0%a7%9f%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b9%e0%a6%bf%e0%a6%a8%e0%a7%80%e0%a6%b0-%e0%a6%b9%e0%a7%81%e0%a6%ae%e0%a6%95%e0%a6%bf%e0%a6%a4%e0%a7%87/
No comments:
Post a Comment