Friday, October 9, 2020

লেবাননে জ্বালানি ট্যাংক বিস্ফোরণে নিহত ৪

ফাতেহ ডেস্ক:

লেবাননের রাজধানী বৈরুতে একটি জ্বালানি ট্যাংক বিস্ফোরণ হয়ে অন্তত চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ২০ জন।

শুক্রবার (৯ অক্টোবর) বৈরুতের তারিক-আল-জিদে জেলায় জ্বালানি ট্যাংকে আগুন লাগার পর এ বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে এ বিস্ফোরণের কারণ জানা যায়নি। এ ঘটনার পর উদ্ধার অভিযান শুরু করে দমকল বাহিনী। ভবনগুলোতে আটকে থাকা বাসিন্দাদের উদ্ধারে বড় মই ব্যবহার করছে উদ্ধারকর্মীরা।

এর আগে, গত ৪ আগস্ট বৈরুত বন্দরের একটি গুদামে আগুন লাগার পর ভয়াবহ বিস্ফোরণে দুই শতাধিক মানুষ নিহত হয় এবং আহত হয় অন্তত সাড়ে ছয় হাজার।

The post লেবাননে জ্বালানি ট্যাংক বিস্ফোরণে নিহত ৪ appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%b2%e0%a7%87%e0%a6%ac%e0%a6%be%e0%a6%a8%e0%a6%a8%e0%a7%87-%e0%a6%9c%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b2%e0%a6%be%e0%a6%a8%e0%a6%bf-%e0%a6%9f%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%82%e0%a6%95/

No comments:

Post a Comment