Thursday, October 22, 2020

রোহিঙ্গা সঙ্কটে সাড়া দিতে যে কারণে ব্যর্থ হয়েছে আসিয়ান

আন্তর্জাতিক ডেস্ক:

নেতৃত্বের অভাব এবং মানবাধিকার লঙ্ঘনের মাত্রা বুঝতে না পারার কারণে অ্যাসোসিয়েশন অব সাউথইস্ট এশিয়ান নেশন্স (আসিয়ান) মিয়ানমারের রোহিঙ্গা সঙ্কটে কার্যকরভাবে সাড়া দিতে ব্যর্থ হয়েছে। একদল আঞ্চলিক আইনপ্রণেতার তৈরি করা এক রিপোর্টে এ তথ্য প্রকাশ পেয়েছে। খবর আল জাজিরা।

আসিয়ান পার্লামেন্টেরিয়ান ফর হিউম্যান রাইটস জানায়, আসিয়ান তার নিজস্ব প্রাতিষ্ঠানিক কাঠামোর কারণেই ক্ষতিগ্রস্ত হয়েছে। এর ফলেই মিয়ানমারকে আসিয়ান সম্পৃক্ততার মানদণ্ড দেয়ার ব্যবস্থা করেছে। জাকার্তার আসিয়ান সচিবালয়ে নেতৃত্বের ব্যর্থতাও ছিল।

রিপোর্টে বলা হয় একদিকে সমঝোতা ও হস্তক্ষেপ না করার নীতি এবং অন্য দিকে আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ চিৎকারের ফলে আঞ্চলিক ব্লকটি এই সঙ্কটে সাড়া দিতে হিমশিম খেতে থাকে। ফলে তারা সহিংসতা ও বাস্তুচ্যুতির চক্র থেকে বের হতে পারেনি।

এপিএইচআর বোর্ডের প্রধান মালয়েশিয়ার এমপি চার্লস সান্টিয়াগো বলেন, আসিয়ান বিষয়টিকে মানবিক দৃষ্টিকোণ থেকে দেখেছে। এটি আসলে মিয়ানমারেরই দৃষ্টিভঙ্গী। তিনি বলেন, সংস্থাটি নাগরিকত্ব, ধর্মীয় অধিকার, ভূমি ইস্যুর মতো গুরুত্বপূর্ণ ইস্যুগুলোর অবসান ঘটায়নি। গুরুত্বপূর্ণ ইস্যুগুলোই অগ্রাহ্য করা হয়েছে।

The post রোহিঙ্গা সঙ্কটে সাড়া দিতে যে কারণে ব্যর্থ হয়েছে আসিয়ান appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%b0%e0%a7%8b%e0%a6%b9%e0%a6%bf%e0%a6%99%e0%a7%8d%e0%a6%97%e0%a6%be-%e0%a6%b8%e0%a6%99%e0%a7%8d%e0%a6%95%e0%a6%9f%e0%a7%87-%e0%a6%b8%e0%a6%be%e0%a7%9c%e0%a6%be-%e0%a6%a6%e0%a6%bf%e0%a6%a4/

No comments:

Post a Comment