Thursday, October 22, 2020

অক্সফোর্ডের করোনা ভ্যাকসিন নিয়ে একজনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক:

আবারো বড় ধরনের ধাক্কা খেল অক্সফোর্ডের করোনা ভ্যাকসিন। এবার অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন নিয়ে ব্রাজিলে এক স্বেচ্ছাসেবকের মৃত্যু হয়েছে। ২৮ বছর বয়সী ওই ব্যক্তি ব্রাজিলের রাজধানী রিও ডি জেনেরিওতে থাকতেন। খবর আল জাজিরা।

ব্রাজিলের স্বাস্থ্য কর্তৃপক্ষ জানায়, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ও অ্যাস্ট্রাজেনকার কোভিড-১৯ টিকার ক্লিনিকাল পরীক্ষায় অংশ নেয়া এক স্বেচ্ছাসেবকের মৃত্যু হয়েছে। ভ্যাকসিন নেয়ার পর ওই ব্যক্তির কী ধরনের পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিয়েছিল তা অবশ্য স্পষ্ট করা হয়নি।

আল-জাজিরার খবরে বলা হয়েছে, মৃত্যুর নিয়ে কিছুটা গোপনীয়তা রক্ষা করা হচ্ছে।

এর আগে একবার ভ্যাকসিন নিয়ে এক স্বেচ্ছাসেবকের স্নায়ু সমস্যা দেখা দেয়। তখন সাময়িক স্থগিত করা হয় ভ্যাকসিনের ট্রায়াল। তবে এবার মৃত্যুর ঘটনায় টিকা ট্রায়াল বন্ধ করা হচ্ছে না বলে জানিয়েছে অক্সফোর্ড কর্তৃপক্ষ।

The post অক্সফোর্ডের করোনা ভ্যাকসিন নিয়ে একজনের মৃত্যু appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%85%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b8%e0%a6%ab%e0%a7%8b%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a1%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%95%e0%a6%b0%e0%a7%8b%e0%a6%a8%e0%a6%be-%e0%a6%ad%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%95%e0%a6%b8/

No comments:

Post a Comment