ফাতেহ ডেস্ক:
ময়মনসিংহ সমমনা ইসলামি দল সমূহের উদ্যোগে ধর্ষন, জেনা বন্ধ ও ৬দফা দাবি আদায়ের লক্ষ্যে আজ (১৬ অক্টোবর) শুক্রবার বাদ জুমআ ময়মনসিংহ বড় মসজিদ চত্বরে প্রতিবাদ সমাবেশ ও গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।।
এতে সভাপতিত্ব করেন, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ একাংশের ময়মনসিংহ জেলা সেক্রেটারি মুফতি মাহবুবুল্লাহ এবং যৌথ পরিচালনা করেন নেজামে ইসলাম পার্টির জেলা সেক্রেটারি মুফতি শরীফুর রহমান ও খেলাফত মজলিস ময়মনসিংহ মহানগরীর যুগ্ম-সাধারণ সম্পাদক মুফতি রমজান আলী।
সমাবেশে বক্তব্য রাখেন খেলাফত মজলিস ময়মনসিংহ মহানগরীর সভাপতি এডভোকেট মুহাম্মদ রফিকুল ইসলাম, নেজামে ইসলাম পার্টি জেলা সভাপতি মাওলানা ওয়ালিউল্লাহ কাসেমী, বাংলাদেশ খেলাফত যুব মজলিস ময়মনসিংহ জেলা সভাপতি মাওলানা রেজাউল করিম।
খেলাফত মজলিস ময়মনসিংহ জেলা সাংগঠনিক সম্পাদক মুফতি যোবায়ের আহমদ, প্রভাষক মাওলানা আবদুল করিম, মাওলানা মাহবুবুর রহমান সাগর, যুব জমিয়তের জেলা সভাপতি মাওলানা আব্দুল্লাহ আল বাকী, মাওলানা নাসির আহমদ চৌধুরী।
নেজামে ইসলাম পার্টির জেলা সেক্রেটারি জনাব ফিরোজ আহমেদ, যুব মজলিস ময়মনসিংহ মহানগরীর সভাপতি মুফতি রফিকুল ইসলাম, মুহাম্মদ বিপুল সরকার, ছাত্র জমিয়ত ময়মনসিংহ জেলা সভাপতি মুহাম্মদ শরীফুল ইসলাম, ছাত্র মজলিস ময়মনসিংহ মহানগরীর সভাপতি মুহাম্মদ নাজমুস সাকিব প্রমুখ।
The post ময়মনসিংহ সমমনা ইসলামি দল সমূহের সমাবেশ ও গণমিছিল অনুষ্ঠিত appeared first on Fateh24.
source https://fateh24.com/%e0%a6%ae%e0%a7%9f%e0%a6%ae%e0%a6%a8%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%82%e0%a6%b9-%e0%a6%b8%e0%a6%ae%e0%a6%ae%e0%a6%a8%e0%a6%be-%e0%a6%87%e0%a6%b8%e0%a6%b2%e0%a6%be%e0%a6%ae%e0%a6%bf-%e0%a6%a6%e0%a6%b2/
No comments:
Post a Comment