ফাতেহ ডেস্ক:
পুলিশী হেফাজতে রায়হান হত্যা, দেশে অব্যাহত নারী ধর্ষণ ও নির্যাতন এবং দ্রব্যমূল্যের লাগামহীন উর্ধ গতির প্রতিবাদে আজ (১৬ অক্টোবর) বাদ আসর এমএ হক চত্বরে খেলাফত মজলিস বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে এক বিরাট বিক্ষোভ মিছিল উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এমএ হক চত্বরে গিয়ে শেষ হয়।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে খেলাফত মজলিস সিলেট জেলা জেলা সহ সাধারণ সম্পাদক মাওলানা মুখলিছুর রহমান বলেছেন, বর্তমান সময়ে হত্যা,গুম, খুন ও নারী ধর্ষণ আইয়ামে জাহেলিয়াতকেও হার মানিয়েছে। রক্ষকরা যখন ভক্ষকে পরিণত হয়, শাসকেরা যখন শোষকে পরিণত হয়; তখন কোন রাষ্ট্রে শান্তির আশা করা যায়না। এই অবস্থার অবসানে কার্যকর আইনের শাসন এবং দুষ্টের দমনে সরকারকে জিরো টলারেন্স নীতি অবলম্বন করতে হবে। দলীয় লোকদের অনাচার শক্ত হাতে দমন করতে হবে।
তিনি বলেন, দ্রব্যমূল্যের লাগামহীন উর্ধ গতি রোধে সরকারের কার্যকর কোন পদক্ষেপ নেই। মজুদদার সিন্ডিকেট ভাঙ্গতে সরকারের ব্যর্থতাই দ্রব্যমূল্যের বাজারে আগুন লাগিয়েছে। এ অবস্থায় জনগণের নাভিশ্বাস উঠেছে। এ থেকে পরিত্রাণের জন্য বিনা ভোটে ক্ষমতা কুক্ষিগত কারী গোষ্টীকে হটিয়ে ন্যায়-ইনসাফের রাজত্ব কায়েম করতে হবে।
তিনি অবিলম্বে রায়হান হত্যার সাথে জড়িত পুলিশ সদস্যদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান, ধর্ষণ ও নারী নির্যাতনকারীদেরকে দ্রুত বিচারে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করন এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেয়ার জন্য সরকারের প্রতি জোর দাবী জানান।
উপজেলা সভাপতি শায়খ মাওলানা আবদুল মুছাব্বিরের সভাপতিত্বে এবং পৌর সেক্রেটারী মাওলানা আবুল কালাম আজাদ ও উপজেলা প্রচার সম্পাদক মাওলানা আবদুল হামিদ জালালের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন, পৌর সভাপতি মাওলানা আবদুস সালাম,উপজেলা সেক্রেটারী মাওলানা আলাউদ্দিন তাপাদার,সহ সভাপতি মাওলানা কুতুব উদ্দিন,মাওলানা সালেহ আহমদ, পৌর সহ সভাপতি এমএ কুদ্দুস,আলতাব হোসেন, সাবেক সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, মাওলানা মুজিবুর রহমান, হাফিজ ছমরুল ইসলাম,মাওলানা কফিলুজ্জামান, মাস্টার জাকির হুসাইন, শাহ জাহান শেলিম ও ছাত্র মজলিস জকিগঞ্জ পশ্চিম থানা সভাপতি ইমরান হুসাইন প্রমূখ।
The post ‘হত্য,গুম, খুন ও ধর্ষণ আইয়ামে জাহেলিয়াতকেও ছাড়িয়ে গেছে’ appeared first on Fateh24.
source https://fateh24.com/%e0%a6%b9%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%af%e0%a6%97%e0%a7%81%e0%a6%ae-%e0%a6%96%e0%a7%81%e0%a6%a8-%e0%a6%93-%e0%a6%a7%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%b7%e0%a6%a3-%e0%a6%86%e0%a6%87%e0%a7%9f%e0%a6%be/
No comments:
Post a Comment