Friday, December 18, 2020

গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু ২৫, আক্রান্ত ১৩১৮

ফাতেহ ডেস্ক:

করোনাভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ২৫ জনের মৃত্যু হয়েছে। আর নতুন রোগী শনাক্ত হয়েছে ১ হাজার ৩১৮ জন। গত একদিনে বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও ২ হাজার ২৪ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন। এ নিয়ে সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে ৪ লাখ ৩৩ হাজার ৬১৪ জন হয়েছে।

শুক্রবার বিকালে স্বাস্থ্য অধিদফতর এক বুলেটিনে দেশে করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতির সর্বশেষ এই তথ্য জানিয়েছে।

গত ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত ১ হাজার ৩১৮ জনকে নিয়ে দেশে আক্রান্তে সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ লাখ ৯৮ হাজার ২৯৩ জন। আরও ২৫ জনের মৃত্যুতে মৃতের সংখ্যা বেড়ে ৭ হাজার ২১৭ জন হয়েছে।

 

The post গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু ২৫, আক্রান্ত ১৩১৮ appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%97%e0%a6%a4-%e0%a7%a8%e0%a7%aa-%e0%a6%98%e0%a6%a3%e0%a7%8d%e0%a6%9f%e0%a6%be%e0%a7%9f-%e0%a6%95%e0%a6%b0%e0%a7%8b%e0%a6%a8%e0%a6%be%e0%a7%9f-%e0%a6%ae%e0%a7%83%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%af/

No comments:

Post a Comment