আন্তর্জাতিক ডেস্ক:
মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার চতুর্থ দেশ হিসেবে ইজরাইলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠায় রাজি হয়েছে আরব লিগ সদস্য মরক্কো। বৃহস্পতিবার এক টুইট পোস্টে নতুন এ খবরটি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
ট্রাম্প লিখেছেন– আজ আরেকটি ঐতিহাসিক সফলতা অর্জিত হয়েছে। আমাদের দুই মহান বন্ধু ইজরাইল ও মরক্কো পরিপূর্ণ কূটনৈতিক সম্পর্ক স্থাপনে রাজি হয়েছে। মধ্যপ্রাচ্যে শান্তি স্থাপনে এটি একটি বড় সফলতা।
হোয়াইট হাউস বলছে, ট্রাম্প ও মরক্কোর বাদশাহ ষষ্ঠ মোহাম্মদ এ বিষয়ে একমত হয়েছেন যে, ইজরাইলের সঙ্গে মরক্কো কূটনৈতিক সম্পর্ক স্থাপন এবং আঞ্চলিক স্থিতিশীলতা এগিয়ে নিতে অর্থনেতিক ও সাংস্কৃতিক সহযোগিতা সম্প্রসারিত করবে।
চুক্তিতে বলা হয়, রাবাত ও তেলআবিবে একটি যোগাযোগ অফিস খোলা হবে। পরে দূতাবাস স্থাপন করা হবে। সব ইজরাইলির জন্য ইজরাইল থেকে মরক্কোয় সরাসরি ফ্লাইটের অনুমোদন দেবে মরক্কো।
এটিকে ঐতিহাসিক চুক্তি হিসেবে আখ্যায়িত করে স্বাগত জানিয়েছেন ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। মরক্কোর বাদশাহকে ধন্যবাদ জানিয়ে টেলিভিশন ভাষণে তিনি বলেন, ইসরাইল ও মরক্কোর জনগণ আধুনিক জমানায় এক উষ্ণ সম্পর্ক স্থাপন করেছে।
The post ইজরাইলের সঙ্গে সম্পর্কে জড়াতে রাজি মরক্কো, বাগদান অচিরেই appeared first on Fateh24.
source https://fateh24.com/%e0%a6%87%e0%a6%9c%e0%a6%b0%e0%a6%be%e0%a6%87%e0%a6%b2%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b8%e0%a6%99%e0%a7%8d%e0%a6%97%e0%a7%87-%e0%a6%b8%e0%a6%ae%e0%a7%8d%e0%a6%aa%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%95%e0%a7%87/
No comments:
Post a Comment