আন্তর্জাতিক ডেস্ক:
মৃত প্রাণীর (গরুই হোক না কেন) চামড়া সঙ্গে থাকলে তা মোটেও কোনও অপরাধ নয় বলে রায় দিয়েছে বম্বে হাইকোর্টের নাগপুর বেঞ্চ। বিচারপতি ভি এম দেশপাণ্ডে এবং অনিল এস কিলোর জানিয়েছেন, সরকার যদি আইনে সংশোধনও করে, তবুও মৃত গরুর বা মোষের চামড়া সঙ্গে থাকা অপরাধ হিসাবে গণ্য হবে না।
গত ১৪ ডিসেম্বর এই রায়দান করে আদালত। সফিকুল্লা খান নামে এক ব্যক্তিকে মৃত গরুর চামড়া বোঝাই ভ্যানসহ গ্রেফতার করে পুলিশ। তিনি এফআইআর খারিজ করার আবেদন জানিয়ে বম্বে হাইকোর্টে মামলা করেন। তাতেই এই রায় দেয় আদালত। খবর ইন্ডিয়ান এক্সপ্রেস।
গত ২০১৮ সালে বজরং দলের স্থানীয় সভাপতি শিবাজি নগর থানায় সফিকুল্লার বিরুদ্ধে এফআইআর দায়ের করেন। পরে পুলিশ তদন্ত করে জানতে পারে, ভ্যানে করে ১৮৭টি মৃত গরুর চামড়া নিয়ে যাচ্ছিলেন সফিকুল্লা। তবে চামড়া থাকলেও আদৌ বেআইনিভাবে গরু বা মোষ পাচার হচ্ছিল কি না তার কোনও প্রমাণ দেখাতে পারেনি পুলিশ। তাই আদালতের বিচারে মামলাকারী কোনও অপরাধ করেননি।
উল্লেখ্য, গোরক্ষার নামে ভারতজুড়ে একাধিক গণপিটুনির ঘটনা, খুনের জেরে কাঠগড়ায় হিন্দুত্ববাদী সংগঠনগুলি। হিন্দি বলয়ে রাজস্থান থেকে শুরু করে উত্তরপ্রদেশ-মধ্যপ্রদেশ-বিহার-ঝাড়খণ্ডে একাধিক ঘটনা ঘটেছে গত ৬ বছরে।
The post মৃত গরু বা মোষের চামড়া বহন অপরাধ নয় : বম্বে হাইকোর্ট appeared first on Fateh24.
source https://fateh24.com/%e0%a6%ae%e0%a7%83%e0%a6%a4-%e0%a6%97%e0%a6%b0%e0%a7%81-%e0%a6%ac%e0%a6%be-%e0%a6%ae%e0%a7%8b%e0%a6%b7%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%9a%e0%a6%be%e0%a6%ae%e0%a7%9c%e0%a6%be-%e0%a6%ac%e0%a6%b9%e0%a6%a8/
No comments:
Post a Comment