আন্তর্জতিক ডেস্ক:
সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, সুদান ও মরক্কোর পর এবার এশিয়ার দেশ ভুটানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করল ইজরাইল। খবর দ্য গার্ডিয়ান, আল-জাজিরা ও জেরুজালেমপোস্টের।
গত শনিবার রাতে নয়া দিল্লিতে ভারতে নিযুক্ত ইজরাইলের রাষ্ট্রদূত রন মালকা ও ভুটানের রাষ্ট্রদূত ভেতসপ নামগায়েল এ সংক্রান্ত চূড়ান্ত চুক্তিতে স্বাক্ষর করেছেন। দুই দেশের মধ্যে সরকারি সম্পর্ক প্রতিষ্ঠা এবং জেরুজালেম ও থিম্পুতে প্রতিনিধি পাঠানোর ব্যাপারে গত বছর গোপনে আলোচনা শুরু করে ইজরাইল ও ভুটান।
ইজরাইলের রাষ্ট্রদূত রন মালকা দুই দেশের এই সম্পর্ক প্রতিষ্ঠাকে ‘উত্তেজনাপূর্ণ … বিনয়ী, তবে অনেক বেশি বিশেষায়িত’ বলে মন্তব্য করেছেন।
গত আগস্টের পর থেকে এ পর্যন্ত চারটি মুসলিম দেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করেছে ইজরাইল। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের মধ্যস্থতায় আব্রাহাম চুক্তির আলোকে এই কূটনৈতিক সম্পর্ক স্থাপন করা হয়। তবে ভুটানের সঙ্গে এই সম্পর্ক স্থাপন আব্রাহাম চুক্তির আওতায় নয়।
The post ভুটানের সঙ্গে ‘উত্তেজনাপূর্ণ’ সম্পর্কে জড়ালো ইজরাইল appeared first on Fateh24.
source https://fateh24.com/%e0%a6%ad%e0%a7%81%e0%a6%9f%e0%a6%be%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b8%e0%a6%99%e0%a7%8d%e0%a6%97%e0%a7%87-%e0%a6%95%e0%a7%82%e0%a6%9f%e0%a6%a8%e0%a7%88%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%95-%e0%a6%b8/
No comments:
Post a Comment