আন্তর্জতিক ডেস্ক:
যুক্তরাষ্ট্রের ডিউক ইউনিভার্সিটির একটি জরিপে বলা হয়েছে, ‘ধনী দেশ ও গরিব দেশের ভ্যাকসিন কেনার মধ্যে একটা বড় বৈষম্য থেকে যাচ্ছে। ধনী দেশগুলো এমনভাবে ভ্যাকসিন কিনেছে, যাতে তাদের দেশের প্রায় সব মানুষ একাধিক বার সেই টিকা পেতে পারে। কিন্তু গরিব দেশগুলোর পক্ষে সেটা সম্ভব হয়নি।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ খবর জানিয়েছে।
এই মুহূর্তে যে সব দেশ আগাম ভ্যাকসিনের ডোজ কেনার ব্যবস্থা করে রেখেছে, তাদের মধ্যে ভারত রয়েছে শীর্ষে। ভারতে ১৬০ কোটি ডোজ অর্ডারের পরেই আছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। এই ব্লকটি ৬টি কোম্পানির কাছ থেকে ১৩৬ কোটি টিকা কিনবে বলে অর্ডার দিয়েছে। তৃতীয় স্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। যাদের আগাম অর্ডার করা টিকার সংখ্যা ১১০ কোটি। তালিকায় পরে আছে কানাডা ও ইংল্যান্ড।
কিন্তু জনসংখ্যার নিরিখে বিচার করা হয়, তাহলে দেখা গেছে, কানাডা প্রয়োজনের তুলনায় ৫ গুণ বেশি অর্ডার করেছে। যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যও যে টিকা কিনছে, তাতে তাদের জনসংখ্যার ৪০০ শতাংশেরও বেশি। অর্থাৎ প্রয়োজনের তুলনায় চার গুণ। অস্ট্রেলিয়া ও ইইউ’র এটি আড়াই গুণের বেশি।
অথচ ভারতের ক্ষেত্রে টিকা পাবে দেশটির মোট জনসংখ্যার ৫৯ শতাংশ, মেক্সিকোয় ৮৪ শতাংশ, ব্রাজিলে ৪৬ শতাংশ এবং কাজাখাস্তানে মাত্র ১৫ শতাংশ। এই তালিকায় সবচেয়ে তলানিতে আছে ফিলিপাইন, যেখানে মোট জনসংখ্যার মাত্র ১ শতাংশ মানুষ টিকা পাবেন।
The post ভ্যাকসিন বৈষম্য: ধনীরা কিনছে বেশি, গরিবরা কম appeared first on Fateh24.
source https://fateh24.com/%e0%a6%ad%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%95%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%a8-%e0%a6%ac%e0%a7%88%e0%a6%b7%e0%a6%ae%e0%a7%8d%e0%a6%af-%e0%a6%a7%e0%a6%a8%e0%a7%80%e0%a6%b0%e0%a6%be-%e0%a6%95%e0%a6%bf/
No comments:
Post a Comment