ফাতেহ ডেস্ক:
ভাস্কর্য ইস্যুতে আলেমদের দেয়া ইসলামি বক্তব্যকে ভেটো দিয়ে আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ বলেছেন, নবী করিম সা. কখনো প্লেনে ওঠেননি, আপনারা কেন প্লেনে ওঠেন? আপনারা কথায় কথায় ধর্মের দোহাই দেন, হাদিসের দোহাই দেন, এটা মহানবী করেননি।
মঙ্গলবার (১৫ ডিসেম্বর) দুপুরে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে স্বাধীনতা স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক পরিষদ আয়োজিত ‘মুক্তিযুদ্ধের চেতনা ও বর্তমান প্রেক্ষাপট: শিক্ষক সমাজের করণীয়’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মাহবুব-উল-আলম হানিফ।
মাহবুব-উল-আলম হানিফ আরও বলেন, নবী কখনো ছবি তোলেননি, আপনারা ছবি তোলেন, নবী প্লেনে ওঠেননি, আপনারা ওঠেন কেন? নবী গাড়িতে ওঠেননি, আপনারা কেন গাড়িতে ওঠেন? ইসলাম কখনো এ কথা বলে নাই, ইসলাম হচ্ছে সবচেয়ে যুগোপযোগী ও সেরা ধর্ম।
The post ‘নবী গাড়িতে ওঠেননি, আপনারা কেন ওঠেন?’ appeared first on Fateh24.
source https://fateh24.com/%e0%a6%a8%e0%a6%ac%e0%a7%80-%e0%a6%97%e0%a6%be%e0%a7%9c%e0%a6%bf%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%93%e0%a6%a0%e0%a7%87%e0%a6%a8%e0%a6%a8%e0%a6%bf-%e0%a6%86%e0%a6%aa%e0%a6%a8%e0%a6%be%e0%a6%b0/
No comments:
Post a Comment