ফাতেহ ডেস্ক:
৬১ জন নারী মুক্তিযোদ্ধার নামের তালিকা প্রকাশ করেছে সরকার । মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপনে সোমবার (১৪ ডিসেম্বর) এ তথ্য জানানো হয়েছে।

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপ-সচিব রবীন্দ্রনাথ দত্ত স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল আইন (জামুকা)-এর ৭ (ক) অনুযায়ী প্রকৃত বীর মুক্তিযোদ্ধার তালিকা, সরকার এতদ্বারা রুলস অব বিজনেস ১৯৯৬-এর শিডিউল -১(এলোকেশন অফ বিজনেস)-এর তালিকা ৪১-এর ৫নং ক্রমিকে দেওয়া ক্ষমতাবলে জামুকার ৭০তম সভার সিদ্ধান্ত মোকাবেক নারী মুক্তিযোদ্ধা (বীরাঙ্গনা) গেজেট প্রকাশ করা হয়েছে।

সারা দেশের ৬১ জন নারী মুক্তিযোদ্ধাদের মধ্যে কিশোরগঞ্জে ১ জন, মৌলভীবাজারে ১ জন, নাটোরে ১২ জন, পিরোজপুরে ১ জন, ময়মনসিংহে ১ জন, ব্রাহ্মণবাড়িয়ায় ১ জন, বগুড়ায় ১ জন, ঠাকুরগাঁওয়ে ২ জন, পটুয়াখালীতে ১৫ জন, সাতক্ষীরায় ১ জন, খাগড়াছড়িতে ১ জন, মাদারীপুরে ১ জন, বরগুনায় ২ জন, ফরিদপুরে ১ জন, বরিশালে ১ জন, কুষ্টিয়ায় ২ জন, সিলেটে ১৩ জন, গোপালগঞ্জে ২ জন ও খুলনায় ১ জন নারী মুক্তিযোদ্ধা রয়েছেন।
The post ৬১ জন নারী মুক্তিযোদ্ধার গেজেট প্রকাশ করেছে মন্ত্রণালয় appeared first on Fateh24.
source https://fateh24.com/%e0%a7%ac%e0%a7%a7-%e0%a6%9c%e0%a6%a8-%e0%a6%a8%e0%a6%be%e0%a6%b0%e0%a7%80-%e0%a6%ae%e0%a7%81%e0%a6%95%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%af%e0%a7%8b%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%a7%e0%a6%be%e0%a6%b0/
No comments:
Post a Comment