Tuesday, December 8, 2020

ভাস্কর্য বিষয়ে প্রধানমন্ত্রীর কাছে আল্লামা মাহমুদুল হাসানের চিঠি

ফাতেহ ডেস্ক:

দেশের চলমান ইস্যু ভাস্কর্য বিষয়ে বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পত্র পাঠিয়েছেন বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষাবোর্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ এর ভারপ্রাপ্ত সভাপতি, কওমি মাদরাসার সর্বোচ্চ অথরিটি আল হাইয়াতুল উলিয়া লিল জামিয়াতিল কাওমিয়ার চেয়ারম্যান, রাজধানী গুলশান সেন্ট্রাল আজাদ মসজিদের খতিব আল্লামা মাহমুদুল হাসান।

মঙ্গলবার (৮ ডিসেম্বর) বেফাকের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মাওলানা নেয়ামতুল্লাহ আল ফরিদী বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

মাওলানা নেয়ামতুল্লাহ আল ফরিদী জানান, বাংলাদেশ সচিবালয়ে ও প্রধানমন্ত্রীর কার্যলয়ে একাধিক মাধ্যমে পত্রটি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে পৌঁছানো হয়েছে।

এর আগে গত শনিবার (৫ ডিসেম্বর) আল্লামা মাহমুদুল হাসানের আহ্বানে রাজধানীর যাত্রাবাড়ী মাদরাসায় ভাস্কর্য ইস্যুতে দেশের চলমান অস্থিরতা ও সাম্প্রতিক সঙ্কট বিষয়ে আলেমদের করণীয় শীর্ষক একটি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে ভাস্কর্য ইস্যুতে ৫টি প্রস্তাব ও ৩টি সিদ্ধান্ত নিয়েছিলেন উপস্থিত আলেমগণ। সে সিদ্ধান্তগুলো বাস্তবায়নের ধারাবাহিকতায় আজ মাননীয় প্রধানমন্ত্রী বরাবর এ পত্র প্রেরণ করা হয়।

The post ভাস্কর্য বিষয়ে প্রধানমন্ত্রীর কাছে আল্লামা মাহমুদুল হাসানের চিঠি appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%ad%e0%a6%be%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%95%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%af-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b7%e0%a7%9f%e0%a7%87-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a7%e0%a6%be%e0%a6%a8%e0%a6%ae%e0%a6%a8%e0%a7%8d/

No comments:

Post a Comment