ফাতেহ ডেস্ক:
কুষ্টিয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশের ঘোষণা দিয়েছে বাংলাদেশ আওয়ামী যুবলীগ ও বাংলাদেশ ছাত্রলীগ।
আজ রোববার সারা দেশে এই বিক্ষোভ সমাবেশ ও অবস্থান কর্মসূচি পালিত হবে। এর আগে গতকাল শনিবার সন্ধ্যায় বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি, সাধারণ সম্পাদক ও বাংলাদেশ আওয়ামী যুবলীগের দপ্তর সম্পাদক স্বাক্ষরিত পৃথক দুটি বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেওয়া হয়।
বাংলাদেশ ছাত্রলীগের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, কুষ্টিয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য অবমাননার প্রতিবাদে এবং জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বাংলাদেশ ছাত্রলীগ ৬ ডিসেম্বর (রোববার) সকাল সাড়ে ১১টায় বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করেছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন থেকে শুরু করে টিএসসি সংলগ্ন রাজু ভাস্কর্যের পাদদেশে উক্ত বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত হবে। একই সময়ে বাংলাদেশ ছাত্রলীগের সকল ইউনিটকে (জেলা, মহানগর, উপজেলা, থানা, পৌর) যথাযথ স্বাস্থ্যবিধি মেনে বিক্ষোভ মিছিল ও সমাবেশের নির্দেশ দেওয়া হয়েছে বলেও ছাত্রলীগের বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
The post বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুর: দেশব্যাপী সমাবেশের ঘোষণা যুবলীগ-ছাত্রলীগের appeared first on Fateh24.
source https://fateh24.com/%e0%a6%ac%e0%a6%99%e0%a7%8d%e0%a6%97%e0%a6%ac%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a7%e0%a7%81%e0%a6%b0-%e0%a6%ad%e0%a6%be%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%95%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%af-%e0%a6%ad%e0%a6%be%e0%a6%99%e0%a6%9a/
No comments:
Post a Comment